Current Bangladesh Time
বৃহস্পতিবার অক্টোবর ২৯, ২০২৬ ১১:৩৮ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পিরোজপুরের কাউখালীতে খালের পানিতে ডুবে কিশোরের মৃত্যু 
Tuesday May 30, 2023 , 2:39 pm
Print this E-mail this

মৃগী রোগে আক্রান্ত ছিল ছেলেটি, হঠাৎ অচেতন হয়ে পানিতে ডুবে যায়

পিরোজপুরের কাউখালীতে খালের পানিতে ডুবে কিশোরের মৃত্যু


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পিরোজপুরের কাউখালীতে খালের পানিতে ডুবে মো: মহিদুল ইসলাম (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। সে উপজেলার চিড়াপাড়া গ্রামের তারেক মুন্সির ছেলে। জানা গেছে, মঙ্গলবার দুপুরে বাড়ির পাশে খালে গোসল করার সময় মহিদুল অজ্ঞান হয়ে পানিতে পড়ে যায়। স্থানীয়রা এ ঘটনা দেখতে পেয়ে খাল হতে অচেতন অবস্থায় ওই যুবককে উদ্ধার করে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দীপ্ত কুণ্ড তাঁকে মৃত্যু ঘোষণা করেন। চিড়াপাড়া গ্রামের ইউপি সদস্য জাকির হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ছেলেটি দীর্ঘদিন থেকে মৃগী রোগে আক্রান্ত ছিল। খালে গোসলের সময় সে হঠাৎ অচেতন হয়ে পানিতে ডুবে যায়।




Archives

Image
বরিশাল তরুণ সাংবাদিক ঐক্য পরিষদের কমিটি গঠন
Image
নাজমুল হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ
Image
আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি
Image
মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নিরসনে পুলিশের সাঁড়াশি অভিযান
Image
বরিশাল প্রেসক্লাব মিলনায়তনের সংস্কার ও পুনর্বাসন কাজের উদ্বোধন