Current Bangladesh Time
বৃহস্পতিবার অক্টোবর ২৯, ২০২৬ ১২:৩৯ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পিরোজপুরের ইন্দুরকানীতে বাবা শ্রেষ্ঠ শিক্ষক, মেয়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী 
Sunday May 21, 2023 , 9:17 am
Print this E-mail this

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ ইন্দুরকানী উপজেলায় মাধ্যমিক পর্যায়ে নির্বাচিত

পিরোজপুরের ইন্দুরকানীতে বাবা শ্রেষ্ঠ শিক্ষক, মেয়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পিরোজপুরের ইন্দুরকানীতে বাবা শ্রেষ্ঠ শিক্ষক আর মেয়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন। জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ এ ইন্দুরকানী উপজেলায় মাধ্যমিক পর্যায়ে আজাহার আলী দাখিল মাদরাসার সিনিয়র শিক্ষক ও সংবাদকর্মী খান মো: নাসির উদ্দিন উপজেলার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন। আর একই সঙ্গে মাধ্যমিক পর্যায়ে তারই মেয়ে উপজেলা সদরের সেতারা স্মৃতি সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী নাজিয়া নওরীন শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হয়েছে। জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ এর ইন্দুরকানী উপজেলার বিচারক প্যানেল উপজেলা নির্বাহী কর্মকর্তা লুৎফুন্নেছা খানম, কৃষি কর্মকর্তা কামরুন্নেছা সুমি, মাধ্যমিক শিক্ষা অফিসার মীর একেএম আবুল খায়ের ও একাডেমিক সুপারভাইজার অশোক রায় যাচাই বাচাই শেষে এ ফলাফল ঘোষণা করেন। উল্লেখ্য, খান মো: নাসির উদ্দিন দৈনিক নয়াদিগন্ত পত্রিকার ইন্দুরকানী উপজেলা প্রতিনিধি। এছাড়াও গত বৃহস্পতিবার (১৮ মে) প্রকাশিত ওই ফলাফলে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারীরা হলেন শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক (বিদ্যালয়) মো: আরিফুজ্জামান, (কলেজ) মো: মাসুদুজ্জামান। শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান সাবেরা সুলতানা (বিদ্যালয়), শরীফ সুলতান মাহমুদ (মাদরাসা), সঞ্জিত কুমার সাহা (কলেজ)। শ্রেষ্ঠ প্রতিষ্ঠান (বিদ্যালয়) ইন্দুরকানী মেহেউদ্দিন মডেল মাধ্যমিক বিদ্যালয়, (মাদরাসা) চান সিরাজিয়া মহিলা আলিম মাদরাসা এবং (কলেজ) ইন্দুরকানী সরকারি কলেজ নির্বাচিত হয়েছে।




Archives

Image
বরিশাল তরুণ সাংবাদিক ঐক্য পরিষদের কমিটি গঠন
Image
নাজমুল হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ
Image
আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি
Image
মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নিরসনে পুলিশের সাঁড়াশি অভিযান
Image
বরিশাল প্রেসক্লাব মিলনায়তনের সংস্কার ও পুনর্বাসন কাজের উদ্বোধন