Current Bangladesh Time
বৃহস্পতিবার অক্টোবর ২৯, ২০২৬ ১২:৪০ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পিরোজপুরের কাউখালীতে ফেরী গ্যাংওয়ে দেবে যাওয়ায় সড়ক যোগাযোগ বন্ধ 
Thursday May 18, 2023 , 7:49 pm
Print this E-mail this

দীর্ঘদিন যাবৎ ফেরীঘাট এলাকায় একের পর এক ভাঙনের কবলে বিভিন্ন স্থাপনা নদীগর্ভে বিলীন

পিরোজপুরের কাউখালীতে ফেরী গ্যাংওয়ে দেবে যাওয়ায় সড়ক যোগাযোগ বন্ধ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পিরোজপুর-স্বরূপকাঠী সড়কের কাউখালী আমরাজুড়ী ফেরী সন্ধ্যার ভাঙনে গ্যাংওয়ে দেবে যাওয়ায় বৃহস্পতিবার (মে ১৮) সকাল থেকে ফেরী চলাচল বন্ধ রয়েছে। জানা যায়, সন্ধ্যা নদীর মোহনায় আমরাজুড়ী ফেরীঘাট অবস্থিত। পিরোজপুর-কাউখালী-স্বরূপকাঠী যোগাযোগের একমাত্র মাধ্যম এই ফেরী। দীর্ঘদিন যাবৎ ফেরীঘাট এলাকায় একের পর এক ভাঙনের কবলে বিভিন্ন স্থাপনা নদীগর্ভে বিলীন হয়ে যায়। ভাঙন রোধে সরকারিভাবে জিও ব্যাগ ফেলেও ভাঙন রোধ করা যায়নি। সকাল থেকে ফেরীর গ্যাংওয়ে দেবে যাওয়ায় সড়ক যোগাযোগ বিচ্ছিন রয়েছে কাউখালী-স্বরূপকাঠী। এব্যাপারে ফেরীর ইজারাদার আকবর হোসেন দুলাল জানান, ফেরী বিভাগের লোকজন মেরামতের কাজ করছে। মেরামত হয়ে গেলে ফেরি আবার আবার চালু হবে।




Archives

Image
বরিশাল তরুণ সাংবাদিক ঐক্য পরিষদের কমিটি গঠন
Image
নাজমুল হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ
Image
আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি
Image
মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নিরসনে পুলিশের সাঁড়াশি অভিযান
Image
বরিশাল প্রেসক্লাব মিলনায়তনের সংস্কার ও পুনর্বাসন কাজের উদ্বোধন