মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ১০ দফা দাবি ও বিদ্যুৎ, গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম কমানোর দাবিতে ৪ ফেব্রুয়ারি বরিশাল বিভাগীয় সমাবেশকে সফল করতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি গৌরনদী উপজেলা পৌর ও আগৈলঝাড়া উপজেলা বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার দুপুর ৩ টায় নগরীর ভাটিখানা এলাকায় গৌরনদী উপজেলা পৌর ও আগৈলঝাড়া উপজেলা বিএনপির এ প্রস্তুতি সভা সম্পন্ন হয়। বরিশাল জেলা উত্তর বিএনপির আহবায়ক কমিটির সদস্য শিকদার হাফিজুল ইসলাম’র সভাপতিত্বে কমিটির সদস্য মোল্লা বশির আহম্মেদ পান্না ও শরিফ জহির সাজ্জাদ হান্নান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা উত্তর বিএনপির আহবায়ক কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ও পৌর ইউনিয়ন বিএনপি, যুবদল, শ্রমিকদল, সেচ্ছাসেবক দল, কৃষকদল, মহিলাদল, ছাত্রদলসহ বিভিন্ন অংগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সভা শেষে ৪ ফেব্রুয়ারি বিভাগীয় সমাবেশে যোগ দিতে ঐ এলাকায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয়।