Current Bangladesh Time
সোমবার আগস্ট ১০, ২০২৬ ৫:৫২ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে বিএনপির বিক্ষোভ মিছিল 
Saturday January 7, 2023 , 4:18 pm
Print this E-mail this

নেতৃত্ব দেন মীর জাহিদুর কবির জাহিদ

বরিশালে বিএনপির বিক্ষোভ মিছিল


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জোবাইদা রহমানের নামে গ্রেফতারি পরোয়ানা এবং স্থাবর-অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্তের প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা। শনিবার (৭ জানুয়ারি) দুপুরে বিএনপির জেলা ও মহানগর কার্যালয়ের সামনে থেকে মিছিল বের হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এ সময় যুবদলের নেতারা তারেক রহমান ও ডা. জোবাইদা রহমানের সম্পত্তি ক্রোকের আদেশসহ সব মামলা প্রত্যাহারের দাবিতে স্লোগান দিতে থাকেন। এছাড়া গ্রেফতার হওয়া বিএনপির নেতাকর্মীদেরও মুক্তির দাবি জানান তারা। সমাবেশে বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব মীর জাহিদুর কবির জাহিদের নেতৃত্বে মহানগর ও জেলা ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




Archives

Image
আগামী ৫ বছরে দেশজুড়ে ২৫ কোটি বৃক্ষরোপণের মেগা পরিকল্পনা গ্রহণ : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন
Image
সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেফতার
Image
ভীমরুলীর প্রাকৃতিক সৌন্দর্য ও ভাসমান বাজার দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত
Image
লঞ্চের ডেকে বসে বরিশাল গেলেন মার্কিন রাষ্ট্রদূত
Image
বরিশালে কাউনিয়া থানা পুলিশের অভিযান, বিপুলসংখ্যক দেশীয় অস্ত্রসহ আটক ২