Current Bangladesh Time
সোমবার সেপ্টেম্বর ১৪, ২০২৬ ১০:২৭ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বাবাকে হারালেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী 
Wednesday December 28, 2022 , 11:29 am
Print this E-mail this

হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে চিকিৎসা চলছিল তাঁর

বাবাকে হারালেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীর বাবা অবসরপ্রাপ্ত শিক্ষক রাধা গোবিন্দ চৌধুরী মারা গেছেন। মঙ্গলবার রাত সোয়া ৮টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তাঁর মৃত্যু হয়েছে বলে জানান চঞ্চল চৌধুরী। তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। দুই সপ্তাহ ধরে হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা চলছিল তাঁর। এর মধ্যে মঙ্গলবার সন্ধ্যায় তাঁর মস্তিষ্কে রক্তক্ষরণ হলে অবস্থার অবনতি ঘটে। পরে তাঁর মৃত্যু হয়। বুধবার পাবনার সুজানগর উপজেলার কামারহাটে রাধা গোবিন্দ চৌধুরীর শেষকৃত্য হবে। রাধাগোবিন্দ চৌধুরী এলাকায় দুলাল মাস্টার বলে পরিচিত। বার্ধক্যের কারণে চঞ্চল চৌধুরীর বাবা বেশ কিছু দিন ধরেই অসুস্থ ছিলেন। কিছু দিন আগে বাবাকে নিয়ে চঞ্চল লিখেছেন, কয়েকটা দিন হলো, বাবা হাসপাতালের বিছানায় অচেতন। চোখের জলে আমাদের বুক ভেসে যায়, আর প্রার্থনা করি, আমার বাবা সুস্থ হয়ে উঠুক। বাবা-মাকে হাসপাতালের বিছানায় রেখে কোনো সন্তানই ভালো থাকতে পারে না। আমিও ভালো নেই।




Archives

Image
বরিশাল নগরীতে গাঁজা মানিকসহ গ্রেফতার ৩
Image
বরিশালে পুলক চ্যাটার্জিকে শেষ বিদায় জানালেন স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা
Image
দেশজুড়ে তীব্র লোডশেডিং, ভ্যাপসা গরম, অস্বস্তিতে মানুষ!
Image
বরিশালে পুলিশ হেফাজতে নারীর মৃত্যু, পিটিয়ে মেরে ফেলার অভিযোগ স্বামীর
Image
বরিশালে মহাসড়কের পাশের অবৈধ ভবন অপসারণের কাজ শুরু