Current Bangladesh Time
সোমবার নভেম্বর ২, ২০২৬ ১২:০৭ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে ব্রাজিল সমর্থকদের মোটর সাইকেল শোভাযাত্রা 
Saturday November 19, 2022 , 7:27 pm
Print this E-mail this

আমরা সবাই প্রত্যাশা করছি এবারের বিশ্বকাপও ব্রাজিল জিতবে

বরিশালে ব্রাজিল সমর্থকদের মোটর সাইকেল শোভাযাত্রা


মুক্তখবর ক্রীড়া ডেস্ক : আসন্ন ফুটবল বিশ্বকাপে ব্রাজিলের সমর্থনে বরিশালে মোটর সাইকেল শোভাযাত্রা করেছেন সমর্থকরা। শনিবার (নভেম্বর ১৯) বিকেল ৪টায় বরিশাল নগরের বঙ্গবন্ধু উদ্যান থেকে এ শোভাযাত্রা বের করা হয়। দলের সমর্থনে স্লোগান দেওয়াসহ বিশ্বকাপের থিম সং বাজিয়ে শোভাযাত্রাটি নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বঙ্গবন্ধু উদ্যানে গিয়ে শেষ হয়। এ সময় ব্রাজিলের সমর্থকদের গায়ে ব্রাজিলের জার্সি এবং হাতে বাংলাদেশ ও ব্রাজিলের পতাকা শোভা পাচ্ছিল। ব্রাজিলের সমর্থক সুমন বলেন, আমি বাংলাদেশের নাগরিক, আর তাই এই দেশকেই বেশি ভালোবাসি। তবে ফুটবল বিশ্বকাপকে ঘিরে ব্রাজিলের সমর্থন করি। আর তাই বিশ্বকাপে ব্রাজিল দলের জয় প্রত্যাশা করে তাদের স্বাগত জানিয়ে এর আয়োজন। যেখানে ব্রাজিলের সমর্থকরা স্বতস্ফুর্তভাবে অংশগ্রহণ করেছেন। আয়োজক জাকারিয়া আলম বলেন, ব্রাজিল সাপোর্টার্স অব বরিশাল নামক ফেসবুক গ্রুপের আয়োজনে বরিশালের ব্রাজিল সাপোর্টারদের অংশগ্রহণে মোটর সাইকেল শোভযাত্রা ও মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। যেটি ব্রাজিল ফুটবল দলকে ভালোবেসেই করা, আমরা সবাই প্রত্যাশা করছি এবারের বিশ্বকাপও ব্রাজিল জিতবে।




Archives

Image
নৌকা বাইচ ঘিরে উৎসবের আমেজে মেতে ওঠে পুরো উজিরপুর
Image
বরিশাল বোর্ডের ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ
Image
বরিশালে পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু সচেতনতায় লিফলেট বিতরণ
Image
পাসের হারে শীর্ষে ঢাকা, সর্বনিম্ন বরিশাল বোর্ডে
Image
ফের বেদখল বরিশাল নগরীর চৌমাথা লেকের পাড় : সিটি প্রশাসকের সুদৃষ্টি কামনা