Current Bangladesh Time
শুক্রবার সেপ্টেম্বর ২৫, ২০২৬ ২:৫৮ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » দেশের জনপ্রিয় অভিনেত্রী শর্মিলী আহমেদ আর নেই 
Friday July 8, 2022 , 11:02 am
Print this E-mail this

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন

দেশের জনপ্রিয় অভিনেত্রী শর্মিলী আহমেদ আর নেই


মুক্তখবর বিনোদন ডেস্ক : দেশের জনপ্রিয় অভিনেত্রী শর্মিলী আহমেদ আর নেই। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। শুক্রবার (৮ জুলাই) সকাল সাড়ে নয়টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ‍তিনি ক্যান্সার আক্রান্ত ছিলেন। এ তথ্য নিশ্চিত করেছেন অভিনয় শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম। ১৯৪৭ সালে জন্ম নেয়া এই জনপ্রিয় অভিনেত্রী অভিনয় শুর করেন মাত্র চার বছর বয়স থেকে। এ পর্যন্ত প্রায় ৪০০ নাটক ও ১৫০ চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। অভিনয় জীবনে মঞ্চ, টিভি ও চলচ্চিত্রের বৈচিত্র্যপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তিনি। সবার মন জয় করেছেন সাবলীল অভিনয় দিয়ে।




Archives

Image
বরিশালে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ
Image
প্রাথমিক অনুমোদন পেল বিকাশ-রবিসহ চার ডিজিটাল ব্যাংক
Image
বরিশালে চাঁদাবাজির মামলায় স্বেচ্ছাসেবক দল নেতা কারাগারে
Image
এতিম শিশুর শিক্ষা সফর ও খাদ্য সহায়তা দিল ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ
Image
মোমেন সিকদার বিএনপির কেউ নন