Current Bangladesh Time
সোমবার অক্টোবর ৫, ২০২৬ ৬:৫৭ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » Uncategorized » বরিশালে পুলিশের অভিযান, গাঁজা গাছসহ আটক ১ 
Tuesday May 17, 2022 , 11:08 pm
Print this E-mail this

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের

বরিশালে পুলিশের অভিযান, গাঁজা গাছসহ আটক ১


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালের বাকেরগঞ্জে পুলিশের অভিযানে ৮ টি গাঁজার গাছসহ হাফিজুর শেখ (৪৫) কে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (মে ১৭) বিকালে থানার এস আই মনির ও এএসআই হাফিজের নেতৃত্বে পুলিশের একটি টিম তাকে উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের তবিরকাঠী গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত হাফিজুর শেখ তবিরকাঠী গ্রামের মৃত জয়নাল শেখের পুত্র। বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আলাউদ্দিন মিলন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। নিজে সেবন ও বিক্রির উদ্দেশ্যেই হাফিজুর শেখ তার নিজ বাড়ির আঙিনায় গাঁজা গাছ লাগিয়েছিলেন। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হচ্ছে।




Archives

Image
‘চ্যানেল আই’ : প্রতিষ্ঠার ২৮ বছর, বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা
Image
ভুল বোঝাবুঝির অবসান, অভিযোগ প্রত্যাহার
Image
পিরোজপুরের কাউখালীতে কিশোরীদের বাল্যবিবাহ রোধ ও সঞ্চয় বিষয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ
Image
বরিশালে শিক্ষিকার হাত-পা বাঁধা লাশ উদ্ধার
Image
বরিশালে সংবাদ সংগ্রহের সময় দুই সাংবাদিকের ওপর হামলা