|
গত দুই যুগ ধরে সংবাদপত্র সেবী মোস্তাফিজুর রহমান দুলাল ছিলেন সংবাদপত্র জগতের অভিভাবক
বরিশাল রকি নিউজ এজেন্সির স্বত্ত্বাধিকারী মোস্তাফিজুর রহমান দুলালের ইন্তেকাল
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : রকি নিউজ এজেন্সির স্বত্ত্বাধিকারী মোস্তাফিজুর রহমান দুলাল ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন। রবিবার (এপ্রিল ১০) সন্ধ্যা সাড়ে ৬ টায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। তিনি কিডনি জনিত সমস্যায় ভুগছিলেন। তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। মৃত্যুকালে তিনি দুই ছেলে, স্ত্রী, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। গত দুই যুগ ধরে সংবাদপত্র সেবী মোস্তাফিজুর রহমান দুলাল ছিলেন সংবাদপত্র জগতের অভিভাবক। তিনি হকার, এজেন্সি এবং সাংবাদিকদের যেকোন বিপদে-আপদে সবার আগে ঝাপিয়ে পড়তেন। মিষ্টিভাষি মোস্তাফিজুর রহমান দুলালের মৃত্যুতে সংবাদপত্র জগতে শোকের ছায়া নেমে আসে। এছাড়াও তিনি জেলা পোষ্টমাস্টারের দায়িত্ব পালন করেছেন সুনামের সাথে। আজ সকাল ১০টায় নবগ্রাম রোড শাহী জামে মসজিদে জানাজা নামাজ শেষে মারকাস মসজিদের কবরস্থানে বাবা-মার পাশে দাফন করা হবে। মোস্তাফিজুর রহমান দুলালের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন দৈনিক আজকের পরিবর্তন ও কীর্তনখোলার প্রকাশক-সম্পাদক কাজী মিরাজ, ইষ্ট-ওয়েষ্ট মিডিয়া গ্রুপের পক্ষ মো: বেলাল হোসেন মন্টু, সংবাদপত্র এজেন্ট এসোসিয়েশনের কেন্দ্রীয় সভাপতি মো: ইউয়ুব খান, সহ-সভাপতি মো: আলী, সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, সংবাদপত্র হকার্স ইউনিয়নের সভাপতি নেছার জমাদ্দার, সাধারণ সম্পাদক মাছুম হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন মোল্লা, কোষাধ্যক্ষ রিপন, সদর সংবাদপত্র হকার্স ইউনিয়নের সভাপতি মো: মাজহারুল ইসলাম বাদল, সম্পাদক রিপন হাওলাদার, বরিশাল এম রহমান নিউজ এজেন্সির ফিরোজ আল কামাল, আলম বুক স্টলের আলম সিকদার, এমএম নিউজ এজেন্সির মো: মহসিন মিয়া প্রমূখ। শোক বার্তায় তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন। রকি নিউজ এজেন্সির স্বত্ত্বাধিকারী মো: মোস্তাফিজুর রহমান দুলালের নামাজে জানাজা নবগ্রাম রোড শাহী জামে মসজিদে অনুষ্ঠিত হয়। জানাজায় দৈনিক ইনকিলাবের বিশেষ প্রতিনিধি নাসিম উল আলম, দৈনিক আজকের পরিবর্তন ও কীর্তনখোলার প্রকাশক-সম্পাদক কাজী মিরাজ, ২৩নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক এমরান চৌধুরী জামাল, কাউন্সিলর মরতুজা আবেদিন, এনামুল হক বাহার, সাবেক কাউন্সিলর আ.ন.ম সাইফুল আহসান আজিম, সাংবাদিক সুমন চৌধুরী, খান রফিক, শাহীন হাফিজ, বিএনপি নেতা মাহবুবুর রহমান পিন্টু, আলম বুক স্টলের স্বত্ত্বাধিকারী আলম সিকদারসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে শাহী জামে মসজিদ সংলগ্ন গোরস্থানে দাফন করা হয়।
Post Views: ০
|
|