Current Bangladesh Time
শনিবার অক্টোবর ৩১, ২০২৬ ৪:২১ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পিরোজপুরের কাউখালীতে চালকের গলা কেটে মোটরসাইকেল ছিনতাইয়ের চেষ্টা 
Tuesday November 16, 2021 , 11:10 am
Print this E-mail this

ঘটনাস্থলে ও হাসপাতালে গিয়েছি, দ্রুত আইনানুগ ব্যবস্থা নেয়া হবে-ওসি মো: বনি আমিন

পিরোজপুরের কাউখালীতে চালকের গলা কেটে মোটরসাইকেল ছিনতাইয়ের চেষ্টা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পিরোজপুরের কাউখালীতে ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক নাঈম হোসেন (২০) নামে এক যুবককের গলাকেটে ছিনতাইয়ের চেষ্টা করে যাত্রীবেশী দুর্বৃত্তরা। ঘটনাটি সোমবার (নভেম্বর ১৫) সন্ধ্যার দিকে উপজেলার ছোট বিড়ালজুড়ি গ্রামে ঘটেছে।আহত নাঈম ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার সাতুরিয়া গ্রামের মোঃ মোফাজ্জেল হোসেনর পুত্র। জানা গেছে, সোমবার সন্ধা ছয়টার দিকে রাজাপুর উপজেলার সাতুরিয়া থেকে কাউখালী যাওয়ার উদ্দেশ্যে অজ্ঞাত এক যুবক নাঈমের ভাড়ায় চালিত মোটরসাইকেলে ওঠে। পরে কাউখালী উপজেলার ছোট বিড়ালজুড়ি নামক স্থানে ওই যুবক নাঈমের গলায় ছুরিকাঘাত করে মোটরসাইকেল ছিনতাইয়ের চেষ্টা করে। এ সময় নাঈমের সাথে ধস্তাধস্তির এক পর্যায়ে স্থানীয় লোকজন এগিয়ে আসলে ছিনতাইকারি পালিয়ে যায়।পরে স্হানীয়রা তাকে উদ্বার করে কাউখালী হাসপাতালে নিয়ে আসেন। কাউখালী স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা: সুব্রত কর্মকার জানান, আহত নাঈমের গলায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তবে গলার আঘাতটিই মারাত্মক। আশংকাজনক অবস্থায় তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: বনি আমিন জানান, ঘটনাটি খুবই দু:খজনক। খবর পেয়ে ঘটনাস্থলে ও হাসপাতালে গিয়েছি। এ ব্যাপারে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।




Archives

Image
পাসের হারে শীর্ষে ঢাকা, সর্বনিম্ন বরিশাল বোর্ডে
Image
ফের বেদখল বরিশাল নগরীর চৌমাথা লেকের পাড় : সিটি প্রশাসকের সুদৃষ্টি কামনা
Image
বরিশাল শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান অধ্যাপক ড. মো: জসিম উদ্দিন
Image
বরিশাল কাউনিয়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
Image
বরিশালে সাহিত্য সম্মেলন ও সম্মাননা প্রদান