Current Bangladesh Time
মঙ্গলবার অক্টোবর ৬, ২০২৬ ১:০০ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » Uncategorized » আলোচিত রিফাত হত্যাকান্ড : সন্ত্রাসী মুসা বন্ড গ্রেপ্তার 
Saturday September 4, 2021 , 10:06 pm
Print this E-mail this

বরগুনার মাছ বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়

আলোচিত রিফাত হত্যাকান্ড : সন্ত্রাসী মুসা বন্ড গ্রেপ্তার


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরগুনার আলোচিত শাহনেওয়াজ রিফাত (রিফাত শরীফ) হত্যা মামলার এজাহার ও চার্জশিটভুক্ত আসামি মুসা বন্ডকে (২৩) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৩ সেপ্টেম্বর) রাতে বরগুনার মাছ বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রিফাত হত্যা মামলাসহ মুসা বন্ডের বিরুদ্ধে বরগুনা সদর থানায় পাঁচটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। মুসা বরগুনা পৌরসভার চার নম্বর ওয়ার্ডের ধানসিঁড়ি এলাকার কামাল খানের ছেলে। রিফাত হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হওয়া ওই মামলার এজাহারভুক্ত এক নম্বর আসামি নয়ন বন্ডের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন মুসা। এছাড়াও তিনি বন্ড বাহিনীর সক্রিয় সদস্য ছিলেন। বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম তারিকুল ইসলাম বলেন, রিফাত হত্যাকাণ্ডের পর মুসা সীমান্ত পেরিয়ে ভারতে আশ্রয় নেয়। এ মামলার বিচার কাজ চলাকালে তিনি ভারতে পালিয়ে ছিলেন। এ হত্যাকাণ্ডের আগে মারামারিসহ বিভিন্ন অভিযোগে মুসার বিরুদ্ধে বরগুনা থানায় চারটি মামলা দায়ের হয়। সেসব মামলায় মুসার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে। তিনি আরও বলেন, রিফাত হত্যা মামলায় মুসা বেকসুর খালাস পেলেও এ মামলা চলাকালে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। মামলায় খালাস পাওয়ার পরও এ বিষয়ে কোনও কাগজ বরগুনা থানায় আসেনি। তাই তাকে ওই মামলাসহ অন্য চারটি মামলায় গ্রেপ্তার দেখানো হবে। শনিবার মুসাকে বরগুনার আদালতে হাজির করা হবে বলেও জানান তিনি।




Archives

Image
‘চ্যানেল আই’ : প্রতিষ্ঠার ২৮ বছর, বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা
Image
ভুল বোঝাবুঝির অবসান, অভিযোগ প্রত্যাহার
Image
পিরোজপুরের কাউখালীতে কিশোরীদের বাল্যবিবাহ রোধ ও সঞ্চয় বিষয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ
Image
বরিশালে শিক্ষিকার হাত-পা বাঁধা লাশ উদ্ধার
Image
বরিশালে সংবাদ সংগ্রহের সময় দুই সাংবাদিকের ওপর হামলা