Current Bangladesh Time
রবিবার সেপ্টেম্বর ২৭, ২০২৬ ৯:২৭ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশাল মেট্রোপলিটন বন্দর থানা পুলিশের নতুন ওসি আসাদুজ্জামান 
Monday July 19, 2021 , 8:56 pm
Print this E-mail this

নতুন ওসি আসাদুজ্জামান এর আগে বরিশাল কোতয়ালি মডেল থানা পুলিশে কর্মরত ছিলেন

বরিশাল মেট্রোপলিটন বন্দর থানা পুলিশের নতুন ওসি আসাদুজ্জামান


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল মেট্রোপলিটন বন্দর (সাহেবেরহাট) থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগদান করেছেন মো: আসাদুজ্জামান। সোমবার (জুলাই ১৯) এই পুলিশ কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন। এর আগে রোববার রাতে বন্দর থানার বদলিকৃত ওসি আনোয়ার হোসেন তালুকদারকে আনুষ্ঠানিকভাবে বিদায় দেওয়া হয়। তাকে বরিশাল রেঞ্জ পুলিশের সংযুক্ত করা হয়েছে। নতুন ওসি আসাদুজ্জামান এর আগে বরিশাল কোতয়ালি মডেল থানা পুলিশে কর্মরত ছিলেন। এছাড়া বন্দর ও বিমানবন্দর থানা পুলিশেরও ওসি তদন্ত হিসেবে দায়িত্ব পালন করেন। চৌকশ এই পুলিশ কর্মকর্তাকে সোমবার রাতে বরণ করে নিয়েছে অপরাপর সদস্যগণ। তিনি কর্মস্থলে যোগদানের পর সকলের সহযোগিতা কামনা করেছেন। এদিকে বিমানবন্দর থানা পুলিশের ওসি তদন্ত ফয়সাল আহম্মেদকে কোতয়ালি মডেল থানা পুলিশে একই পদে সংযুক্ত করা হয়েছে। এই মেট্রোপলিটন পুলিশ কমিশনার শাহাবুউদ্দিন খানের আদেশক্রমে এই রদবদল করা হয়।




Archives

Image
চার দশকের সাংবাদিকতা, সত্যের সন্ধানে মুরাদ আহমেদের নিরবচ্ছিন্ন পথচলা
Image
বুকে ব্যাথা এবং শ্বাসকষ্টজণিত কারণে হাসপাতালে ভর্তি সাংবাদিক বেলায়েত বাবলু
Image
বরিশালে ট্রাফিক পাগল বাবুলের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ
Image
বরিশালে কাঞ্চন পার্কের সৌন্দর্য রক্ষায় অবৈধ ভবন নির্মাণ বন্ধের দাবি বিএনপি নেত্রী নাসরিনের
Image
বরিশালে কিন্ডারগার্টেন শিক্ষকদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক প্রশিক্ষণ