Current Bangladesh Time
বৃহস্পতিবার নভেম্বর ২৬, ২০২৬ ৪:৩৪ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » থানায় অগ্নিসংযোগে আলোচিত এএসপি আবুল হাসান গ্রেফতার 
Wednesday November 25, 2026 , 2:01 pm
Print this E-mail this

গোপালগঞ্জের মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় আলোচনায় আসা

থানায় অগ্নিসংযোগে আলোচিত এএসপি আবুল হাসান গ্রেফতার


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : গোপালগঞ্জের মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় আলোচনায় আসা অতিরিক্ত পুলিশ সুপার মো. আবুল হাসানকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গত সোমবার (২৩ নভেম্বর) রাত আটটার দিকে ডিবি পুলিশের একটি দল ময়মনসিংহের এসআরবি-১৪ কার্যালয় থেকে তাকে গ্রেফতার করে। পরে তাকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও দলটির কর্মী টিকটিক মকবুল হত্যা মামলায় গ্রেফতার দে‌খিয়ে আদালতে সোপর্দ করা হয়। মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকালে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত শুনানি শেষে শুনা‌নি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ৩৪তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা আবুল হাসানের গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর এলাকায়। সম্প্রতি মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় পরিকল্পনাকারী হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ কেউ তার বিরুদ্ধে অভিযোগ তোলেন। এছাড়া, বিএনপির কয়েকজন নেতাকর্মী আগে থেকেই আবুল হাসানের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে আসছিলেন। চব্বিশের ৫ আগস্টের আগে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন আবুল হাসান। পরবর্তীতে তাকে এসআরবিতে বদলি করা হয়।




Archives

Image
বরিশালে জিয়াউল আহসানের বাড়িকে ‘খুনির বাড়ি’ হিসেবে আখ্যায়িত করলো ছাত্র-জনতা
Image
বিচ্ছেদের ঘোষণা দিয়েই পোস্ট মুছে ফেললেন ন্যান্সি, কারণ কী?
Image
দীর্ঘ অপেক্ষার অবসান, বরিশালসহ ৫ জেলায় শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি
Image
বরিশালে বাসায় চুরি করতে গিয়ে খাটের নিচে লুকিয়ে থাকা চোর আটক
Image
দাবায় দেশসেরা বরিশালের মেয়ে জান্নাতুল প্রীতি