Current Bangladesh Time
মঙ্গলবার অক্টোবর ২৭, ২০২৬ ৩:২৬ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » সাংবাদিককে নোবেলের হুমকি, বাচসাসের প্রতিবাদ 
Monday May 17, 2021 , 3:30 pm
Print this E-mail this

ঘটনা প্রকাশ হতেই নোবেলকে নিয়ে নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছেন অনেকেই

সাংবাদিককে নোবেলের হুমকি, বাচসাসের প্রতিবাদ


মুক্তখবর বিনোদন ডেস্ক : সারেগামাপা খ্যাত মাঈনুল আহসান নোবেলের লাগামছাড়া আচরণে যখন বিরক্ত পুরো সংগীতাঙ্গন তখনই তিনি এক সাংবাদিককে অপহরণের হুমকি দিয়ে বিতর্কে নতুন করে আগুন ধরালেন। সময় নিউজের বিনোদন সাংবাদিক আল কাছিরকে মুঠোফোনে এ হুমকি দিয়েছেন নোবেল। এক আর্মি অফিসারের আপন শালা দাবি করে কাছিরকে গোয়েন্দা সংস্থা দিয়ে তুলে নিয়ে জেলে ভরার হুমকি দেন নোবেল। এ ঘটনা প্রকাশ হতেই নোবেলকে নিয়ে নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছেন অনেকেই। ফেসবুকে জানিয়েছেন প্রতিবাদও। এবার কাছিরকে সমর্থন দিয়ে সাংগঠনিকভাবে নোবেলের এ হুমকির প্রতি নিন্দা জানিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি। সংগঠনের সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার (১৭ মে) এ নিন্দা জানানো হয়। সেখানে বলা হয়েছে, শিল্পী নোবেলের আগ্রাসীমুলক আচরণে তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করছে বাচসাস৷ সংগীতশিল্পী মাইনুল হাসান নোবেল সাংবাদিক আল কাছিরকে অপহরণের হুমকি দিয়েছেন। সময় টিভির সময় নিউজের সাংবাদিক ও বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির সদস্য আল কাছিরকে ১৬ তারিখ দিনগত রাতে মুঠোফোনে হুমকি প্রদান করেন নোবেল। যার তথ্যপ্রমাণ আল কাছিরের ফোনে ধারণ করা রয়েছে। সেই সঙ্গে নোবেল অশ্রাব্য ভাষায় আল কাছিরকে গালিগালাজ করেছে। নোবেলের এমন আগ্রাসি আচরণের আমরা তীব্র প্রতিবাদ জানাই এবং নিন্দা জ্ঞ্যাপন করছি। আমরা নোবেলকে সতর্ক করে দিয়ে বলতে চাই, কোনোভাবেই আপনার এমন আচরণ মেনে নেওয়া হবে না। ভবিষ্যতে যদি পেশাগত দায়িত্ব পালনকালে কোনো সাংবাদিকের সঙ্গে এমন অন্যায় আচরণ করেন, তবে আপনাকে বয়কট করা হবে। সেই সঙ্গে আপনরার সঙ্গে যারা কাজ করবেন, বাচসাস তাদের বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবে।




Archives

Image
বরিশাল তরুণ সাংবাদিক ঐক্য পরিষদের কমিটি গঠন
Image
নাজমুল হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ
Image
আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি
Image
মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নিরসনে পুলিশের সাঁড়াশি অভিযান
Image
বরিশাল প্রেসক্লাব মিলনায়তনের সংস্কার ও পুনর্বাসন কাজের উদ্বোধন