Current Bangladesh Time
রবিবার আগস্ট ৯, ২০২৬ ৭:১৮ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে নৌবাহিনী ও কোস্টগার্ডের ২ জাহাজ প্রদর্শন 
Tuesday March 27, 2018 , 2:25 pm
Print this E-mail this

মেরিন ওয়ার্কশপ ঘাটে অবস্থান নেওয়া জাহাজ দু’টি ঘুরে দেখেন দর্শনার্থীরা

বরিশালে নৌবাহিনী ও কোস্টগার্ডের ২ জাহাজ প্রদর্শন


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালে নৌ বাহিনীর জাহাজ ‘বানৌজা তিস্তা’ এবং কোস্টাগার্ডের ‘সিজিএস বগুরা’ জনসাধারণের পরিদর্শনের জন্য উম্মুক্ত করে রাখা হয়। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সোমবার (২৬ মার্চ) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ জাহাজ দু’টি সর্বোসাধারণের পরিদর্শনের জন্য উম্মুক্ত থাকে। দুপুর ২টা থেকেই কীর্তনখোলা নদীর মুক্তিযোদ্ধা পার্ক সংলগ্ন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) মেরিন ওয়ার্কশপ ঘাটে অবস্থান নেওয়া জাহাজ দু’টি ঘুরে দেখেন দর্শনার্থীরা। দর্শনার্থীদের মধ্যে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা ছাড়াও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ ছিলো। একত্রে জাহাজ দু’টি একত্রে ঘুরে দেখার সুযোগ পেয়ে দর্শনার্থীরা বেশ আনন্দ প্রকাশ করেন। জাহাজ দু’টি পরিদর্শন শেষে জনৈক এক স্কুল শিক্ষার্থী আরিফুর রহমান বলেন, বিগত সশস্ত্র বাহিনী দিবসেও নৌ-বাহিনীর জাহাজ ঘুরে দেখতে এসেছি। যখন জাহাজ ঘুরে দেখি তখন বেশ ভালোই লাগে, নিজেরও ইচ্ছে রয়েছে বড় হয়ে নৌ-বাহিনীতে যোগ দেওয়ার। ‘একত্রে জাহাজ দু’টি দেখতে পেয়ে নৌ-বাহিনীর পাশাপাশি কোস্টগার্ডের কার্যক্রম সম্পর্কে নতুন করে ধারণা নিলাম’। বরিশাল বিআইডব্লিউটিএ ঘাঁট ছাড়াও ঢাকা সদর ঘাট, চট্টগ্রাম নেভাল জেটি, নিউ মুরিং, চাঁদপুর বিআইডব্লিউটিএ ঘাঁট, খুলনা বিআইডব্লিউটিএ ঘাঁট, রকেট ঘাঁট মোংলা বাগেরহাট দিগরাজ নেভাল বার্থ ও মোংলায় নৌবাহিনীর নির্ধারিত জাহাজগুলো জনসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখা হয়।




Archives

Image
আগামী ৫ বছরে দেশজুড়ে ২৫ কোটি বৃক্ষরোপণের মেগা পরিকল্পনা গ্রহণ : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন
Image
সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেফতার
Image
ভীমরুলীর প্রাকৃতিক সৌন্দর্য ও ভাসমান বাজার দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত
Image
লঞ্চের ডেকে বসে বরিশাল গেলেন মার্কিন রাষ্ট্রদূত
Image
বরিশালে কাউনিয়া থানা পুলিশের অভিযান, বিপুলসংখ্যক দেশীয় অস্ত্রসহ আটক ২