Current Bangladesh Time
শুক্রবার জুন ১৯, ২০২৬ ৬:২৯ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ঝালকাঠিতে একা পেয়ে কিশোরীকে ধর্ষণ, দুই যুবকের আমৃত্যু কারাদণ্ড! 
Wednesday March 24, 2021 , 5:27 pm
Print this E-mail this

ওড়না দিয়ে মুখ বেঁধে ধর্ষণ করে রানা ও নাদিম, লোকলজ্জার ভয়ে কিছু না বললে ধর্ষণে মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে

ঝালকাঠিতে একা পেয়ে কিশোরীকে ধর্ষণ, দুই যুবকের আমৃত্যু কারাদণ্ড!


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ঝালকাঠিতে এক কিশোরীকে ধর্ষণের অপরাধে রানা ও নাদিম নামের ২ যুবককে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাদের ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়। আজ বুধবার (২৪ মার্চ) দুপুরে ঝালকাঠির নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল ২’র বিচারক অতিরিক্ত জেলা ও দায়রা জজ এসকেএম তোফায়েল হাসান আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। মামলার আদেশের বিষয়টি রাষ্ট্রপক্ষের মামলা পরিচালনাকারী অতিরিক্ত সরকারি কৌঁসুলি মোস্তাফিজুর রহমান মনু নিশ্চিত করেন। আদালত সূত্রে জানা যায়, ২০১৪ সালের ১২ ফেব্রুয়ারি ওই কিশোরীকে ঘরে রেখে তার মা বাহিরে গেলে সেই সুযোগে একা পেয়ে ওড়না দিয়ে মুখ বেঁধে ধর্ষণ করে রানা ও নাদিম। রাত ১০টার দিকে মা বাসায় ফিরে আসলে ওই কিশোরী মাকে ঘটনা জানায়। লোকলজ্জার ভয়ে কিছু না বললে ধর্ষণে মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। এ ঘটনায় ২০১৪ সালের ১৮ জুন মেয়েটির মা বাদী হয়ে ঝালকাঠি থানায় ওই দুই যুবককে আসামি করে একটি মামলা করেন। ঝালকাঠি সরদ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) গৌতম কুমার ঘোষ মামলাটি তদন্ত করে ওই বছরের ১৫ সেপ্টেম্বর আদালতে প্রতিবেদকন জমা দেন। ৭ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত রায় ঘোষণা করেন। আসামিপক্ষে আইনজীবী মিজানুর রহমান মুবিন বলেন, পরবর্তীতে উচ্চ আদালতে আসামিদ্বয়ের মুক্তি চেয়ে আপিল করা হবে।




Archives

Image
গৃহকর্মী ‘নির্যাতন করা’ পুলিশ দম্পতি কারাগারে
Image
অবশেষে বরিশালের শীর্ষ সন্ত্রাসী ‘দাও মাসুদ’ গ্রেপ্তার
Image
ঘুরে ফিরে দেড় যুগ একই কর্মস্থলে বরিশাল এলজিইডির নির্বাহী প্রকৌশলী, গড়ে তুলেছেন শক্ত সিন্ডিকেট
Image
স্ত্রী ইকরার মৃত্যু, আত্মসমর্পণ করলেন অভিনেতা জাহের আলভী
Image
বরিশাল মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক তানজিল গাঁজাসহ আটক