Current Bangladesh Time
মঙ্গলবার অক্টোবর ২৭, ২০২৬ ৬:৪২ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » নস্টালজিয়া – ওবায়দুল হক 
Thursday March 18, 2021 , 12:39 pm
Print this E-mail this

নস্টালজিয়া – ওবায়দুল হক


নস্টালজিয়া 
_________________ওবায়দুল হক
পুস্কুনির পাড় আন্ডাগুলান
চাইয়া রইছে দ্যাক,
দুদু কইছে সাপের আন্ডা
ওয়া দেহি প্যাঁক প্যাঁক।
হট্টি হট্টি খেলা শ্যাষে
লাগবে আনে ক্ষিদা,
ডুব দিয়া দ্যাক চুঙ্গা আছে
নাহইল গাছের সিদা।
বহই ঝোলে দহিণ পোতায়
আনতেহারো ব্যাডা,
ঠোডার কোণায় বোন ভাত খামু
ঠ্যাহায় দেহি কেডা।
পাছ দুয়ারে দাদাজানের
চশমা চোহে নাই,
চাউলের ঠিল্যা ওশ্যাঘরে
কোছকে ল পলাই।
চামুচ দিয়া খুইচ্চা মাডি
আধলা ইডে চুলা,
হুগনা মরিচ হলায় গাইথ্থা
পাইলার উপ্রে ঝুলা।
কলা পাতায় খাওন শ্যাষে
দুই পুতুলের বিয়া
টিনের চালে বড়ই সবার
জোরছে ঝাঁহি দিয়া।
১৮ মার্চ ২০২১ খ্রিঃ || বরিশাল
(ছবি : সংগৃহীত)




Archives

Image
বরিশাল তরুণ সাংবাদিক ঐক্য পরিষদের কমিটি গঠন
Image
নাজমুল হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ
Image
আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি
Image
মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নিরসনে পুলিশের সাঁড়াশি অভিযান
Image
বরিশাল প্রেসক্লাব মিলনায়তনের সংস্কার ও পুনর্বাসন কাজের উদ্বোধন