|
বঙ্গবন্ধু মানেই স্বাধীনতা, বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ, বাংলাদেশের অবিনাশী আত্মা
মুজিব শতবর্ষে কেক কেটে উদযাপন করলেন বরিশাল সিটি মেয়র
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : মুজিব শতবর্ষ ও জাতীয় শিশু দিবসে প্রথম প্রহরে বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারে নেতাকর্মী ও পথশিশুদের সাথে নিয়ে কেক কেটে মুজিব শতবর্ষ উদযাপন করলেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও বরিশাল মহানগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। তিনি ছিন্নমুল শিশুদের কথা শুনলেন দীর্ঘ সময় ধরে। এসময় সিটি মেয়র বলেন, জাতীর জনকের ইতিহাস। রাত ১২ টা এক মিনিটে তিনি কেক কাটেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজ শুভ জন্মদিন। উৎসবমুখর মহা আনন্দের-মহোৎসবের এই দিনে তাঁর স্মৃতির প্রতি জাতির আবেগমথিত হৃদয়ের অতল গভীর থেকে শ্রদ্ধা ও ভালোবাসার নিবেদন। বিশ্বরাজনীতিকে কাঁপিয়ে দিয়ে আমাদের স্বাধীনতার মোহনবাঁশিতে জাদুকরী সুর তিনি তুলেছিলেন। একটি জাতিকে তিনি এক মোহনায় মিলিত করে দিয়েছিলেন স্বাধীনতার ডাক। ৭১’র সেই ৭ মার্চ ১৮ মিনিটের ভাষণে কি আবেগ, কি ভাষার জাদু, কি যুক্তি আর যুদ্ধের রণকৌশল! রাজনীতির কবি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন মানেই আজ বাংলাদেশের জন্মদিন। বঙ্গবন্ধু মানেই স্বাধীনতা, বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। বাংলাদেশের অবিনাশী আত্মা। এমন সুদর্শন দীর্ঘকায় সুপুরুষ, চরিত্রে ব্যক্তিত্বে বীরত্বে বাঙালি নেতা পৃথিবীতে অতীতে কখনো আসেননি। ভবিষ্যতেও আর আসবেন না। হাজার বছরে এমন মহানায়কের আবির্ভাব ঘটে না রাজনীতিতে। এসময় আরও উপস্থিত ছিলেন-বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মোঃ ইউনুস, বরিশাল মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি তারেক ইসলাম, যুগ্ন সম্পাদক সাঈদ আহম্মেদ মান্না, গোলাম সরোয়ার রাজিব, প্যানেল মেয়র রফিকুল ইসলাম খোকন, কোষাধ্যক্ষ তৌহিদুল ইসলাম, শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক নিরব হোসেন টুটুল, প্রচার সম্পাদক জিয়াউর রহমান জিয়া, দপ্তর সম্পাদক সুমন সেরনিয়াবাত, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মিজানুর রহমান মিজান, ছাত্রলীগ নেতা রাজিব হোসেন, সাজ্জাদ সেরনিয়াবাত, রইজ আহম্মেদ মান্নাসহ সিটি কর্পোরেশনের কাউন্সিলর এবং বরিশাল মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীরা।
Post Views: ০
|
|