Current Bangladesh Time
মঙ্গলবার জুলাই ২৮, ২০২৬ ২:০৯ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে ঝালকাঠী কাঠালিয়া উপজেলা ভূমি অফিসের উদ্যোগে বৃক্ষ রোপণ 
Thursday January 14, 2021 , 9:08 pm
Print this E-mail this

প্রধান অতিথি ছিলেন, বরিশাল বিভাগের উপ-ভূমি সংস্কার কমিশনার (ডিএলআরসি) তরফদার মোঃ আক্তার জামীল

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে ঝালকাঠী কাঠালিয়া উপজেলা ভূমি অফিসের উদ্যোগে বৃক্ষ রোপণ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ উপলক্ষে ঝালকাঠী জেলার কাঠালিয়া উপজেলা ভূমি অফিসের উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচি পালন করা হয়েছে। করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে বৃহষ্পতিবার (১৪ জানুয়ারি) এ কর্মসূচি পালন করা হয়। বৃক্ষ রোপন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরিশাল বিভাগের উপ-ভূমি সংস্কার কমিশনার (ডিএলআরসি) তরফদার মোঃ আক্তার জামীল। এসময় তার সাথে কাঠালিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সুমিত সাহা এবং ভূমি অফিসের সংশ্লিষ্ট  কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, কাঠালিয়া  উপজেলা ভূমি অফিস, সদর ইউনিয়ন ভূমি অফিস  এবং শৈলজালিয়া ইউনিয়ন ভূমি অফিস প্রাঙ্গণে আম, জাম, কাঁঠাল, জলপাই, পেয়ারা, কদবেল, তেতুল, লিচু, ডালিম, লেবু, চালতা, আমড়া, অর্জুন, নিম, হরিতকি সহ বিভিন্ন ফলদ ও ঔষধি বৃক্ষের চারা রোপণ করা হয়। এ সময় প্রধান অতিথি ডিএলআরসি জামীল রোপিত বৃক্ষসমূহের যথাযথ পরিচর্যার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।




Archives

Image
বরিশালে বাড়িতে ঢুকে চুরির চেষ্টা, যুবককে ন্যাড়া করে পুলিশে দিল স্থানীয়রা
Image
বরিশালে ডিম-পাউরুটি কাণ্ডে বিভাগীয় মামলার পর এবার অধিকতর তদন্ত কমিটি গঠিত
Image
বরিশালে ঢালাইয়ের কয়েক ঘণ্টার মধ্যেই সেতুর স্লাব ধস, তদন্তে দুই টিম
Image
বরিশাল নগরী থেকে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী নিখোঁজ, সন্ধান চায় পরিবার
Image
আন্দোলন প্রত্যাহার করল ককরোচ জনতা পার্টি