Current Bangladesh Time
সোমবার অক্টোবর ২৬, ২০২৬ ৭:১৮ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ঝালকাঠিতে ডিবি পুলিশের অভিযান, ইয়াবাসহ এক নারী আটক 
Tuesday November 24, 2020 , 4:18 pm
Print this E-mail this

দুই’শ পিস ইয়াবা সহ নারী মাদক ব্যবসায়ী সোনিয়া ওরফে রিয়া মনিকে আটক করে ডিবি পুলিশ

ঝালকাঠিতে ডিবি পুলিশের অভিযান, ইয়াবাসহ এক নারী আটক


এস এম রাজ্জাক পিন্টু, অতিথি প্রতিবেদক : ঝালকাঠি জেলার নলছিটির দপদপিয়া থেকে দুই’শ পিস ইয়াবা ট্যাবলেট সহ নারী মাদক ব্যবসায়ী সোনিয়া ওরফে রিয়া মনি (২০) কে আটক করে ডিবি পুলিশ। সোমবার রাতে উপজেলার দপদপিয়া চৌমাথা থেকে তাকে আটক করা হয়। সোনিয়া জেলার রাজাপুর উপজেলার নৈকাঠি গ্রামের আনসার উদ্দিন তালুকদারের মেয়ে। মঙ্গলবার সকালে তার বিরুদ্ধে নলছিটি থানার মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। ডিবি পুলিশের ওসি ইকবাল বাহার খান জানান, ওই নারী দীর্ঘ দিন ধরে জেলার বিভিন্ন স্থানে মাদকসেবিদের কাছে ইয়াবা টেবলেট বিক্রি করে আসছিল। সোমবার রাতে ক্রেতা সেজে ঝালকাঠি ডিবি পুলিশের একটি টিম নলছিটির দপদপিয়া চৌমাথায় থেকে তাকে আটক করে।




Archives

Image
বরিশাল তরুণ সাংবাদিক ঐক্য পরিষদের কমিটি গঠন
Image
নাজমুল হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ
Image
আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি
Image
মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নিরসনে পুলিশের সাঁড়াশি অভিযান
Image
বরিশাল প্রেসক্লাব মিলনায়তনের সংস্কার ও পুনর্বাসন কাজের উদ্বোধন