Current Bangladesh Time
মঙ্গলবার অক্টোবর ২৭, ২০২৬ ১২:০৯ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে নাশকতার অভিযোগে পুলিশ সদস্য আটক 
Wednesday July 26, 2017 , 5:15 pm
Print this E-mail this

থানায় লিখিত অভিযোগ দায়ের করেন চেয়ারম্যান

বরিশালে নাশকতার অভিযোগে পুলিশ সদস্য আটক


ইয়াছিন আরাফাত (২৬)

মুক্তখবর ডেস্ক রিপোর্ট : নাশকতার অভিযোগে এক পুলিশ সদস্যকে আটক করেছে ঝালকাঠি থানা পুলিশ। এএসআই আমজাদ আটককৃত পুলিশ সদস্য ইয়াছিন আরাফাত (২৬)-কে সদর উপজেলার বিনয়কাঠি ইউনিয়নের বালকদিয়া গ্রামের নিজ বসত ঘর থেকে ২৬ জুলাই বেলা সাড়ে ১২ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ওসি’র নির্দেশে জিঞ্জাসাবাদের জন্য আটক করেন বলে জানা গেছে। অবশ্য ডিউটি অফিসার এসআই গৌতম জানান, থানার অফিসার ইনচার্জ মোঃ তাজুল ইসলাম বাহিরে রয়েছেন সে বিস্তারিত বলতে পারবেন। আটকের বিষয়ে বিনয়কাঠি ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক মোঃ সাইফুল ইসলাম খান জানান, তার ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে গত ১৪ জুলাই গভীর রাতে কে বা কারা নীচ তলার স্টোর রুমে আগুন ধরিয়ে গুরুত্বপূর্ণ কাগজ পত্র পুড়িয়ে দেয় পুনরায় ১৬ জুলাই গভীর রাতে চেয়ারম্যানের নিজ কক্ষে নাশকতাকারি তালা ভেঙ্গে প্রবেশ করে তার দুইটি মোবাইল সেট, নগদ ২০ হাজার টাকাসহ প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যায়। এ ব্যাপারে প্রথমে ঝালকাঠি থানায় চেয়ারম্যান নিজে জিডি করেন, যার নং-৭০৫ (১৪/০৭/১৭)। অপরদিকে ১৬ই জুলাইয়ের ঘটনায় আটককৃত ইয়াছিন আরাফাতের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন চেয়ারম্যান। আটককৃত ইয়াছিন আরাফাত বালকদিয়া গ্রামের মোজাম্মেল হকের ছেলে।




Archives

Image
বরিশাল তরুণ সাংবাদিক ঐক্য পরিষদের কমিটি গঠন
Image
নাজমুল হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ
Image
আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি
Image
মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নিরসনে পুলিশের সাঁড়াশি অভিযান
Image
বরিশাল প্রেসক্লাব মিলনায়তনের সংস্কার ও পুনর্বাসন কাজের উদ্বোধন