Current Bangladesh Time
বুধবার জুলাই ২৯, ২০২৬ ৫:১৮ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ঝালকাঠির নলছিটিতে এক স্কুলছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে এক শিক্ষকের বিরুদ্ধে মামলা 
Monday October 26, 2020 , 4:31 pm
Print this E-mail this

মামলার এজাহারের বরাত দিয়ে পুলিশ জানায়, কয়েক মাস যাবৎ শিক্ষক তার প্রতিবেশী ওই ছাত্রীটিকে উত্ত্যক্ত করতেন

ঝালকাঠির নলছিটিতে এক স্কুলছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে এক শিক্ষকের বিরুদ্ধে মামলা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : সপ্তম শ্রেণির ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে ঝালকাঠির নলছিটিতে মো: রিপন হোসেন হাওলাদার নামে এক শিক্ষকের বিরুদ্ধে মামলা হয়েছে। রোববার (২৫ অক্টোবর) রাতে ওই ছাত্রীর মা নলছিটি থানায় এ মামলা দায়ের করেন। শিক্ষক রিপন হোসেন হাওলাদার উপজেলার মানপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং শহরের পুরানবাজার এলাকার মো: তাহের হাওলাদারের ছেলে। মামলার এজাহারের বরাত দিয়ে পুলিশ জানায়, কয়েক মাস যাবৎ শিক্ষক রিপন হাওলাদার তার প্রতিবেশী ওই ছাত্রীটিকে উত্ত্যক্ত করতেন। গত ২১ অক্টোবর সকালে তিনি ওই ছাত্রীকে বাসার সম্মুখে একা পেয়ে ঝাপটে ধরে শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিয়ে তার শ্লীলতাহানি করেন। ওই সময় ছাত্রীর ডাকচিৎকারে স্থানীয়রা ছুটে এলে রিপন সটকে পড়েন। এ ঘটনার পর থেকে তিনি গা ঢাকা দিয়েছেন। অভিযোগের ব্যাপারে জানতে ওই শিক্ষকের মোবাইল ফোনে কল দিলে তা বন্ধ পাওয়া যায়। নলছিটি থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল হালিম তালুকদার জানান, স্কুলছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক রিপন হাওলাদারের বিরুদ্ধে ভিকটিমের মা বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছেন। আসামিকে গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।




Archives

Image
বরিশালে বাড়িতে ঢুকে চুরির চেষ্টা, যুবককে ন্যাড়া করে পুলিশে দিল স্থানীয়রা
Image
বরিশালে ডিম-পাউরুটি কাণ্ডে বিভাগীয় মামলার পর এবার অধিকতর তদন্ত কমিটি গঠিত
Image
বৃক্ষ রোপণের বড় চ্যালেঞ্জ পরিচর্যা নিশ্চিত করা : বরিশালে তথ্যমন্ত্রী
Image
ঝালকাঠিতে প্রেসক্রিপশন ছাড়াই যৌন উত্তেজক ওষুধ বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা
Image
বরিশালে ঢালাইয়ের কয়েক ঘণ্টার মধ্যেই সেতুর স্লাব ধস, তদন্তে দুই টিম