Current Bangladesh Time
বৃহস্পতিবার জুলাই ৩০, ২০২৬ ৮:৪৫ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ঝালকাঠির রাজাপুরে স্কুলছাত্রীকে গোসলখানায় জোরপূর্বক ধর্ষণ, প্রতিবাদে মানববন্ধন 
Thursday July 16, 2020 , 4:14 pm
Print this E-mail this

আসামি এলাকার বাহিরে গা ঢাকা দিয়েছে, তাকে দ্রুত গ্রেফতার করতে অভিযান অব্যাহত

ঝালকাঠির রাজাপুরে স্কুলছাত্রীকে গোসলখানায় জোরপূর্বক ধর্ষণ, প্রতিবাদে মানববন্ধন


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ঝালকাঠির রাজাপুর উপজেলার চাড়াখালী এমএল মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেনির ছাত্রী (১৪) কে জোরপূর্বক ধর্ষনের প্রতিবাদ ও মামলার আসামিকে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্ত মূলক শাস্তির দাবীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১১ টার দিকে উপজেলার গালুয়া পাকাপুল এলাকায় এ মানববন্ধন কর্মসূচি পালন করেন। সচেতন এলাকাবাসীর আয়োজনে আধাঘন্টা ব্যাপী এ মানববন্ধন কর্মসূচিতে প্রায় শতাদিক মানুষ অংশগ্রহন করেন। এসময় বক্তব্য রাখেন-স্থানীয় ইউপি সদস্য সামিরা আক্তার, সাবেক ইউপি সদস্য ফারুক হোসেন, ইউনিয়ন ছাত্রলীগের সহ সভাপতি বাপ্পি মিয়া। বক্তারা এহেন ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং মামলার আসামীকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির দাবি করেন। তারা আরও জানান, মামলার আসামী জামাল হোসেন দিবালোকে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন। পুলিশ বিভিন্ন অযুহাত দেখিয়ে আসামিকে গ্রেফতার করছে না। উল্লেখ্য, গত ৩১ মে দুপুরে উপজেলার বড় গালুয়া এলাকার আ: বারেক হাওলাদারের মেয়ে ও চাড়াখালী মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেনির শিক্ষার্থী (১৪) কে একই এলাকার মৃত হোসেন হাওলাদারের ছেলে ৩ সন্তানের জনক জামাল হোসেন জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনায় জামাল হোসেন স্কুল ছাত্রীকে ভয়ভীতি দেখালে বিষয়টি গোপন থাকলেও পরবর্তীতে জানাজানি হয়ে গেলে স্থানীয়দের সহযোগিতায় স্কুল শিক্ষার্থীর বড় বোন শিরিন আক্তার বাদী হয়ে জামাল হোসেন নামে রাজাপুর থানায় মামলা দায়ের করেন, যার মামলা নম্বর : ১০। এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শরীফ আব্দুল মান্নান বলেন, আসামি গ্রেফতার করতে কয়েকবার অভিযান পরিচালনা করা হয়েছে। আসামি এলাকার বাহিরে গা ঢাকা দিয়েছে। তাকে দ্রুত গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে।




Archives

Image
বরিশালে বাড়িতে ঢুকে চুরির চেষ্টা, যুবককে ন্যাড়া করে পুলিশে দিল স্থানীয়রা
Image
বরিশালে ডিম-পাউরুটি কাণ্ডে বিভাগীয় মামলার পর এবার অধিকতর তদন্ত কমিটি গঠিত
Image
বৃক্ষ রোপণের বড় চ্যালেঞ্জ পরিচর্যা নিশ্চিত করা : বরিশালে তথ্যমন্ত্রী
Image
ঝালকাঠিতে প্রেসক্রিপশন ছাড়াই যৌন উত্তেজক ওষুধ বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা
Image
বরিশালে ঢালাইয়ের কয়েক ঘণ্টার মধ্যেই সেতুর স্লাব ধস, তদন্তে দুই টিম