Current Bangladesh Time
শুক্রবার জুন ১৯, ২০২৬ ৪:৫০ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ৬ দফা দাবিতে বরগুনায় মেডিকেল টেকনোলজিস্টদের কর্মবিরতি 
Thursday July 9, 2020 , 3:15 pm
Print this E-mail this

জেনারেল হাসপাতাল ও বে-সরকারি ক্লিনিকে কর্মরত মেডিকেল টেকনোলজিস্টরা সমাবেশ ও মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন

৬ দফা দাবিতে বরগুনায় মেডিকেল টেকনোলজিস্টদের কর্মবিরতি


৬ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে করোনার মধ্যেও বরগুনা জেনারেল হাসপাতাল চত্বরে আজ বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ১১ থেকে ২ ঘণ্টার কর্মবিরতি পালন করেছে পালন করে বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশন (বিএমটিএ)। কেন্দ্রীয় কর্মসূচী বাস্তবায়নের লক্ষে বেলা ১১ টায় জেনারেল হাসপাতাল ও বে-সরকারি ক্লিনিকে কর্মরত মেডিকেল টেকনোলজিস্টরা কর্মবিরতি চলাকালীন সমাবেশ ও মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন। টেকনোলজিস্টদের ৬ দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য হল-২০ হাজার মেডিকেল টেকনোলজিস্ট এডহক ভিত্তিতে নিয়োগ প্রদান ও নতুন পদ সৃস্টিকরণ, মেডিকেল টেকনোলজিস্টদের বেতন ১০ম গ্রেড্রে উন্নীতকরণ, ডিপ্লোমা মেডিকেল এডুকেশন বোর্ড চালুকরণ ও অস্থায়ী ভিত্তিতে মেডিকেল টেকনোলিজিস্ট পদে নিয়োগ বন্ধ করা। জেলা মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশনের সভাপতি সুভাষ দত্তের সভাপতিত্বে মানববন্ধন সমাবেশে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক সুকুমার মালো, বে-সরকারি মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশনের সভাপতি দীপক মজুমদার, সাধারণ সম্পাদক আবুল বাসার, জেলা কমিটির সহ-সভাপতি কল্পনা দত্ত, সাংগঠনিক সম্পাদক শাওন মুতাইত।




Archives

Image
গৃহকর্মী ‘নির্যাতন করা’ পুলিশ দম্পতি কারাগারে
Image
অবশেষে বরিশালের শীর্ষ সন্ত্রাসী ‘দাও মাসুদ’ গ্রেপ্তার
Image
ঘুরে ফিরে দেড় যুগ একই কর্মস্থলে বরিশাল এলজিইডির নির্বাহী প্রকৌশলী, গড়ে তুলেছেন শক্ত সিন্ডিকেট
Image
স্ত্রী ইকরার মৃত্যু, আত্মসমর্পণ করলেন অভিনেতা জাহের আলভী
Image
বরিশাল মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক তানজিল গাঁজাসহ আটক