Current Bangladesh Time
শুক্রবার জুন ১৯, ২০২৬ ৬:১৩ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ঝালকাঠিতে গৃহবধূকে কুপিয়ে হত্যাচেষ্টা, বসতঘর ভাঙচুর 
Saturday May 30, 2020 , 4:25 pm
Print this E-mail this

আহত নারীর স্বামী ইসাহাক ফরাজী বাদী হয়ে থানায় একটি অভিযোগ দিয়েছেন

ঝালকাঠিতে গৃহবধূকে কুপিয়ে হত্যাচেষ্টা, বসতঘর ভাঙচুর


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ঝালকাঠিতে জমি নিয়ে বিরোধের জেরে সাফিয়া বেগম (৪৫) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যাচেষ্টা করেছে প্রতিপক্ষরা। এসময় তার বসতঘর ভাঙচুর করা হয়। শুক্রবার (২৯ মে) সকালে সদর উপজেলার হাজরাগাতি গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ওই নারীকে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় সাতজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। পুলিশ ও আহতর পরিবার জানায়, চাচাতো ভাই আবুল ফরাজীরদের সঙ্গে জমি নিয়ে ইসাহাক ফরাজীর বিরোধ চলছিল। এরই জের ধরে শুক্রবার সকালে আবুল ফরাজী তার আত্মীয়-স্বজনদের নিয়ে ইসাহাক ফরাজীর বাড়ি ভাঙচুর করে। এতে বাধা দিলে তার স্ত্রীকে কুপিয়ে হত্যাচেষ্টা করে হামলাকারীরা। গুরুতর অবস্থায় তাকে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পরপরই হামলাকারীরা গাঢাকা দিয়েছে। আহত গৃহবধূর স্বামী ইসাহাক ফরাজী বলেন, চাচাতো ভাই আবুল হোসে ফরাজীর নেতৃত্বে আসিক ফরাজী, বজলু ফরাজী, দেলোয়ার ফরাজী, মতি হোসেন ফরাজী, আমির হোসেন ফরাজী ও বাবুল ফরাজী আমার বসতঘরে হামলা ভাঙচুর করে। আমার স্ত্রীকে তারা কুপিয়ে আহত করেছে। সে এখন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। ঝালকাঠি থানার উপপরিদর্শক (এসআই) ফিরোজ আলম জানান, এ ঘটনায় আহত নারীর স্বামী ইসাহাক ফরাজী বাদী হয়ে থানায় একটি অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।




Archives

Image
গৃহকর্মী ‘নির্যাতন করা’ পুলিশ দম্পতি কারাগারে
Image
অবশেষে বরিশালের শীর্ষ সন্ত্রাসী ‘দাও মাসুদ’ গ্রেপ্তার
Image
ঘুরে ফিরে দেড় যুগ একই কর্মস্থলে বরিশাল এলজিইডির নির্বাহী প্রকৌশলী, গড়ে তুলেছেন শক্ত সিন্ডিকেট
Image
স্ত্রী ইকরার মৃত্যু, আত্মসমর্পণ করলেন অভিনেতা জাহের আলভী
Image
বরিশাল মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক তানজিল গাঁজাসহ আটক