Current Bangladesh Time
বুধবার জুলাই ২৯, ২০২৬ ১১:০৭ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ঝালকাঠির নলছিটিতে ট্রাকের ধাক্কায় মাহিন্দ্রা উল্টে নিহত ১, আহত ৪ 
Sunday April 26, 2020 , 11:27 pm
Print this E-mail this

স্থানীয়রা জানায়, ট্রাকটি দ্রুত বেগে রং সাইড (উল্টোপথ) দিয়ে যাওয়ার চেষ্টা করলে মাহিন্দ্রার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে

ঝালকাঠির নলছিটিতে ট্রাকের ধাক্কায় মাহিন্দ্রা উল্টে নিহত ১, আহত ৪


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ঝালকাঠির নলছিটিতে তেলবাহী ট্রাকের ধাক্কায় মো: জাকির হোসেন নামের এক মাহিন্দ্রা চালক নিহত হয়েছেন। দুর্ঘটনায় মাহিন্দ্রার যাত্রী মিজানুর রহমান, ওবায়দুল ইসলাম, তার স্ত্রী সান্তনা আক্তার ও ১০ মাসের শিশুপুত্র আশ্রাফুল আহত হয়েছেন। রোববার বিকেল ৫টার দিকে উপজেলার দপদপিয়া ইউনিয়নের কাঠেরঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাতে নলছিটি থানার উপপরিদর্শক (এসআই) মো: রাসেল মোল্লা জানান, বরিশালগামী ট্রাকের সঙ্গে কাঠেরঘর এলাকায় বাকেরগঞ্জগামী মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষ হলে মাহিন্দ্রার চালক ও চারজন যাত্রী গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাহিন্দ্রা চালক জাকির হোসেনকে মৃত ঘোষণা করেন। বাকি চারজন ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে স্থানীয়রা জানায়, ট্রাকটি দ্রুত বেগে রং সাইড (উল্টোপথ) দিয়ে যাওয়ার চেষ্টা করলে মাহিন্দ্রার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে।




Archives

Image
বরিশালে বাড়িতে ঢুকে চুরির চেষ্টা, যুবককে ন্যাড়া করে পুলিশে দিল স্থানীয়রা
Image
বরিশালে ডিম-পাউরুটি কাণ্ডে বিভাগীয় মামলার পর এবার অধিকতর তদন্ত কমিটি গঠিত
Image
বৃক্ষ রোপণের বড় চ্যালেঞ্জ পরিচর্যা নিশ্চিত করা : বরিশালে তথ্যমন্ত্রী
Image
ঝালকাঠিতে প্রেসক্রিপশন ছাড়াই যৌন উত্তেজক ওষুধ বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা
Image
বরিশালে ঢালাইয়ের কয়েক ঘণ্টার মধ্যেই সেতুর স্লাব ধস, তদন্তে দুই টিম