Current Bangladesh Time
বৃহস্পতিবার জুলাই ৩০, ২০২৬ ৮:৪৩ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে প্রাক বড়দিন উপলক্ষে আলোচন সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত 
Saturday December 23, 2017 , 9:43 pm
Print this E-mail this

বড়দিন উপলক্ষে আয়োজন করা হয় নৃত্য, সংগীত ও সাংস্কুতিক অনুষ্ঠান

বরিশালে প্রাক বড়দিন উপলক্ষে আলোচন সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালে প্রাক বড়দিন উপলক্ষে আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান ও কেক কেটে উদযাপন করেছে বরিশাল খ্রীস্টান এসোসিয়েশন কার্যনির্বাহী পরিষদ। বিডিএস মিলনায়তন সভা কক্ষে এ অনুষ্ঠান উদযাপিত হয়। এসোসিয়েশনের সভাপতি নরব্যাট নিপু অধিকারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান,বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বরিশাল জেলা পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম, বরিশাল মাধ্যমিক উচ্চ মাধমিক শিক্ষা বোডৃ চেয়ারম্যান প্রফেসর মু.জিযাউর হক। এসময় আরো বক্তব্য রাখেন বরিশাল ক্যাথলিক ভাইও সিজেরবিশপ লরেন্স, সিএসসি সুব্রত হাওলাদার, ফাদার মিলন দেবী,পালক প্রধান রনজিৎ বিশ্বাষ,জেমসৃ বাড়ৈ,খ্রীস্ট্রান এসোসিয়েশনের সাধারন সম্পাদক রিপন বল্লভ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বরিশাল ইসলামিয়া কলেজের অধ্যক্ষ মহসিন-উল-ইসলাম-হাবুল,অধ্যাপক আমিনুর রহমান খোকন ও বরিশাল বাসদ সংগঠক ডাঃ মনিষা চক্রবর্তী প্রমুখ। বড়দিন উপলক্ষে আয়োজন করা হয় নৃত্য, সংগীত ও সাংস্কুতিক অনুষ্ঠান। এর পর প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের সাথে কেক কেটে প্রাক বড়দিনের উৎসব করেন খ্রীস্ট্রান এসোসিয়েশন পর্ষদের নেতৃবৃন্দ।




Archives

Image
বরিশালে বাড়িতে ঢুকে চুরির চেষ্টা, যুবককে ন্যাড়া করে পুলিশে দিল স্থানীয়রা
Image
বরিশালে ডিম-পাউরুটি কাণ্ডে বিভাগীয় মামলার পর এবার অধিকতর তদন্ত কমিটি গঠিত
Image
বৃক্ষ রোপণের বড় চ্যালেঞ্জ পরিচর্যা নিশ্চিত করা : বরিশালে তথ্যমন্ত্রী
Image
ঝালকাঠিতে প্রেসক্রিপশন ছাড়াই যৌন উত্তেজক ওষুধ বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা
Image
বরিশালে ঢালাইয়ের কয়েক ঘণ্টার মধ্যেই সেতুর স্লাব ধস, তদন্তে দুই টিম