Current Bangladesh Time
রবিবার অক্টোবর ২৫, ২০২৬ ১২:১৭ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » খালেদা জিয়ার মুক্তির সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র 
Wednesday March 25, 2020 , 12:03 pm
Print this E-mail this

২ শর্তে মুক্তি দেয়ার সিদ্ধান্তের কথা ঘোষণা করেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক

খালেদা জিয়ার মুক্তির সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কারাগার থেকে অস্থায়ী মুক্তি দেয়ার সিদ্ধান্তের প্রশংসা করেছে যুক্তরাষ্ট্র। (খবর : বার্তা সংস্থা এএফপি) এ বিষয়ে মঙ্গলবার (২৪ মার্চ) যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়া বিষয়ক যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় কূটনীতিক অ্যালিস ওয়েলস টুইট করেছেন। তিনি বলেন, খালেদা জিয়াকে মুক্তি দেয়ার সিদ্ধান্তকে স্বাগত জানায় যুক্তরাষ্ট্র। একই সঙ্গে করোনাভাইরাস বিস্তারের বিষয় উল্লেখ করে তিনি উদ্বেগ প্রকাশ করেন। টুইটে তিনি বলেছেন, বৈশ্বিক এই মহামারীতে (করোনা ভাইরাস সংক্রমণ) এমন নেতৃত্ব প্রয়োজন, যা সমবেদনা ও জাতীয় ঐক্যকে অগ্রাধিকার দেয়। উল্লেখ্য, মঙ্গলবার খালেদা জিয়াকে মানবিক কারণে ২ শর্তে মুক্তি দেয়ার সিদ্ধান্তের কথা ঘোষণা করেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।




Archives

Image
নাজমুল হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ
Image
আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি
Image
মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নিরসনে পুলিশের সাঁড়াশি অভিযান
Image
বরিশালে ২০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
Image
মাদক-জুয়া বন্ধের ঘোষণা দেওয়া বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার