Current Bangladesh Time
রবিবার অক্টোবর ২৫, ২০২৬ ৪:১৬ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » যেকোনো সময় রাজধানীসহ ৯ জেলায় কালবৈশাখী 
Saturday March 21, 2020 , 12:46 pm
Print this E-mail this

রাজধানীর বিভিন্ন স্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সঙ্গে বাতাস বইতেও দেখা গেছে

যেকোনো সময় রাজধানীসহ ৯ জেলায় কালবৈশাখী


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : রাজধানী ঢাকাসহ দেশের ৯ জেলার ওপর দিয়ে আজ শনিবার সকাল ৯টার আগ পর্যন্ত যেকোনো সময় কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদ বজলুর রশীদ বলেন, শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, পাবনা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, মাদারীপুর, বরিশাল, পটুয়াখালী ও কুমিল্লায় কালবৈশাখী ঝড় হতে পারে। বজলুর রশীদ জানান, এই কালবৈশাখী ঝড় ইতিমধ্যে টাঙ্গাইলে আঘাত হানা শুরু করেছে। অন্য জেলাগুলোর ওপর দিয়েও বয়ে যেতে পারে। এ সময় অস্থায়ীভাবে দমকা বাতাস বা ঝড়ো হওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানায়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।এদিকে, খুলনা, বরিশাল ও ঢাকা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বাতাসসহ হালকা বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যান্য জায়গায় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। শুক্রবার রাত ৮টা থেকে রাজধানীর বিভিন্ন স্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সঙ্গে বাতাস বইতেও দেখা গেছে।

সূত্র : ইউএনবি




Archives

Image
নাজমুল হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ
Image
আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি
Image
মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নিরসনে পুলিশের সাঁড়াশি অভিযান
Image
বরিশাল প্রেসক্লাব মিলনায়তনের সংস্কার ও পুনর্বাসন কাজের উদ্বোধন
Image
বরিশালে ২০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার