Current Bangladesh Time
শুক্রবার জুন ১৯, ২০২৬ ১০:৩৬ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ঝালকাঠিতে ইটবোঝাই ট্রলির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ১! 
Tuesday February 25, 2020 , 11:31 am
Print this E-mail this

লাশ ময়না তদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে-ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান

ঝালকাঠিতে ইটবোঝাই ট্রলির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ১!


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ঝালকাঠির নেছারাবদ দরবার শরীফে বার্ষিক ওয়াজ মাহফিলের আখেরী মোনাজাত শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় সিয়াম আহম্মেদ (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় আরো একজন গুরুতর আহত হয়েছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৯ টার দিকে বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কের ঝালকাঠির বাসন্ডা সেতুর পশ্চিম পাশে ইটবোঝাই ট্রলির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। নিহত সিয়াম পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার পেশকার বাড়ির আবদুল খালেকের ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আখেরী মোনাজাত শেষে মোটরসাইকেল চালক সিয়াম ও সিয়ামের পিছনে বসা অন্য একজন ব্যক্তি গ্রামের বাড়িতে যাচ্ছিলেন ভান্ডারিয়ায়। পথে বাসন্ডা সেতুর পশ্চিম পাশে একটি ইটবোঝাই ট্রলির সঙ্গে মোটরসাইকলের সংঘর্ষে দুইজনই আহত হয়। গুরুতর অবস্থায় তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরে সিয়াম নামের ঐ যুবকের মৃত্যু হয়, পিছনে থাকা ঐ ব্যাক্তি এখন গুরুতর অসুস্থ হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান বলেন, ঘটনার পরপরই আহত দুইজনকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাদের মধ্যে একজন মারা গেছে। লাশ ময়না তদন্তের পরে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান।




Archives

Image
গৃহকর্মী ‘নির্যাতন করা’ পুলিশ দম্পতি কারাগারে
Image
অবশেষে বরিশালের শীর্ষ সন্ত্রাসী ‘দাও মাসুদ’ গ্রেপ্তার
Image
ঘুরে ফিরে দেড় যুগ একই কর্মস্থলে বরিশাল এলজিইডির নির্বাহী প্রকৌশলী, গড়ে তুলেছেন শক্ত সিন্ডিকেট
Image
স্ত্রী ইকরার মৃত্যু, আত্মসমর্পণ করলেন অভিনেতা জাহের আলভী
Image
বরিশাল মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক তানজিল গাঁজাসহ আটক