Current Bangladesh Time
শুক্রবার জুন ১৯, ২০২৬ ৭:৫৫ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ভোলায় ছাদিয়া নামের এক কলেজছাত্রীর রহস্যজনক মৃত্যু 
Friday February 14, 2020 , 8:48 pm
Print this E-mail this

ভোলায় ছাদিয়া নামের এক কলেজছাত্রীর রহস্যজনক মৃত্যু


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ভোলা পৌর ২নং ওয়ার্ডে ছাদিয়া (১৬) নামের এক কলেজছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। পরিবারের দাবি, বাসার ছাদ থেকে পড়ে গিয়ে তাঁর মৃত্যু হয়েছে। ছাদিয়া ভোলা সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী। তাঁর বাবা মো: নাছির হোসেন ভোলা সদর উপজেলার সমাজ সেবা অধিদফতরের কর্মরত। তাদের গ্রামের বাড়ি বরিশাল মেহেন্দীগঞ্জে। স্থানীয়রা বলছেন, নাছির হোসেন ভোলার শহরের শিল্পকলা একাডেমির সামনে নিজাম মিয়ার বাসা ভাড়া নিয়ে পরিবার নিয়ে বসবাস করতেন। ১২ ফেব্রুয়ারি সন্ধ্যায় তার কলেজপড়ুয়া মেয়ে বাসার ছাদ থেকে রহস্যজনকভাবে পড়ে গিয়ে মারাত্মক আহত হন। পরে তাঁকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। বৃস্পতিবার দুপুরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। ভোলা মডেল থানার ওসি মো: এনায়েত হোসেন জানান, ওই ছাত্রীর বাবা-মা ঢাকায় রয়েছেন। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি। তদন্ত শেষে জানা যাবে এটি আত্মহত্যা নাকি দুর্ঘটনা।




Archives

Image
গৃহকর্মী ‘নির্যাতন করা’ পুলিশ দম্পতি কারাগারে
Image
অবশেষে বরিশালের শীর্ষ সন্ত্রাসী ‘দাও মাসুদ’ গ্রেপ্তার
Image
ঘুরে ফিরে দেড় যুগ একই কর্মস্থলে বরিশাল এলজিইডির নির্বাহী প্রকৌশলী, গড়ে তুলেছেন শক্ত সিন্ডিকেট
Image
স্ত্রী ইকরার মৃত্যু, আত্মসমর্পণ করলেন অভিনেতা জাহের আলভী
Image
বরিশাল মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক তানজিল গাঁজাসহ আটক