Current Bangladesh Time
রবিবার অক্টোবর ২৫, ২০২৬ ১২:৩৮ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে সাংবাদিক আসাদুজ্জামানের বিরুদ্ধে মামলা, কাঠালিয়ায় মানববন্ধন 
Wednesday February 5, 2020 , 7:59 pm
Print this E-mail this

বরিশালে সাংবাদিক আসাদুজ্জামানের বিরুদ্ধে মামলা, কাঠালিয়ায় মানববন্ধন


নিজস্ব প্রতিবেদক : ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলায় বরিশালের সিনিয়র সাংবাদিক আসাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার শহীদ মিনারের সামনে কাঠালিয়া প্রেসক্লাব ও কাঠালিয়া নাগরিক ফোরামের আয়োজনে, দক্ষিণ বাংলার পাঠকপ্রিয় অন্যতম জনপ্রিয় দৈনিক দক্ষিণাঞ্চল পত্রিকার কাঠালিয়া প্রতিনিধি আহামাদউল্লাহ রবিউলের পরিচালনায় বরিশাল সাংবাদিক অধিকার সংরক্ষণ পরিষদের আহবায়ক নিউজ এডিটর কাউন্সিল বরিশালের নির্বাহী সদস্য, দক্ষিণ বাংলার পাঠকপ্রিয় অন্যতম জনপ্রিয় দৈনিক দক্ষিণাঞ্চল পত্রিকার হেড অব নিউজ, দৈনিক আজকের পরিবর্তন, দৈনিক আজকের বার্তা, দৈনিক বরিশালের আজকাল, দৈনিক দখিনের মুখ পত্রিকাসহ বরিশালের একাধিক পত্রিকায় হেড অফ নিউজ হিসেবে সুনামের সাথে প্রায় ১৮ বছর যাবৎ দায়িত্ব পালন করা সিনিয়র সাংবাদিক আসাদুজ্জামান আসাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার প্রতিবাদ ও প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়ছে। এ সময় বক্তাব্য রাখেন ঝালকাঠি নাগরিক ফোরামেরসহ সম্পাদক, কাঠালিয়া প্রেসক্লাবের সভাপতি মো: বাদল হাওলাদার, কাঠালিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, জেলা পরিষদের সদস্য সাখয়াত হোসেন অপু, সাবেক নিউজ সিনিয়র এ্যাডভাইজার দি ডেইলি বাংলাদেশ খান জুলফিকুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন-কাঠালিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো: সফিকুল ইসলাম রাসেল সিকদারসহ স্থানীয় সামাজিক, সাংস্কৃতিক, স্বেচ্ছাসেবী, পেশাজিবী সংগঠনের নেতৃবৃন্দ, সকল স্তরের জনগণ ও সাংবাদিকবৃন্দরা।




Archives

Image
নাজমুল হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ
Image
আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি
Image
মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নিরসনে পুলিশের সাঁড়াশি অভিযান
Image
বরিশালে ২০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
Image
মাদক-জুয়া বন্ধের ঘোষণা দেওয়া বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার