Current Bangladesh Time
রবিবার অক্টোবর ২৫, ২০২৬ ২:২০ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালের বানারীপাড়ায় এসএসসি পরীক্ষার্থীদের অভিভাবকদের জন্য কেন্দ্রের বাহিরে বসার ছাউনী করে মানবসেবায় এক দৃষ্টান্ত স্থাপন করলেন এএসআই জাহিদ 
Wednesday February 5, 2020 , 10:44 am
Print this E-mail this

বরিশালের বানারীপাড়ায় এসএসসি পরীক্ষার্থীদের অভিভাবকদের জন্য কেন্দ্রের বাহিরে বসার ছাউনী করে মানবসেবায় এক দৃষ্টান্ত স্থাপন করলেন এএসআই জাহিদ


রাহাদ সুমন : বরিশালের বানারীপাড়া থানার উপ-সহকারী পুলিশ পরিদর্শক (এএসআই) জাহিদ হোসেন একের পর এক মানবসেবায় দৃষ্টান্ত স্থাপন করে পুলিশের ওপর অতীত মনোভাব পাল্টে দিয়ে ইতিবাচক ধারণা সৃষ্টি করে জনমনে আস্থা ও ভালোবাসা কুড়িয়েছেন।পুলিশের ব্যতিক্রমধর্মী এ এএসআই বানারীপাড়া থানায় যোগদানের পর থেকে কখনও উপজেলার প্রত্যন্ত এলাকায় বেহাল হয়ে পড়া রাস্ত-ঘাট নিজ হাতে সংস্কার ও পরিস্কার করে ব্যবহার উপযোগী হিসেবে গড়ে তুলে, কখনও অসহায় মানুষের পাশে অভিভাবকের ভূমিকায় দাঁড়িয়ে, কখনও হতদরিদ্র শিক্ষার্থীর লেখা-পড়ার দায়িত্ব নিয়ে,নিজের রেশন অসহায় বৃদ্ধজনকে দিয়ে ও পঙ্গু যুবককে আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলতে সহায়তা করে, আবার কখনও মাদক সেবীদের নিরাময় কেন্দ্রে পাঠিয়ে চিকিৎসার ব্যবস্থা করে তাদের পরিবারে স্বস্তি ফিরিয়ে দেওয়া সহ বিভিন্ন জনহিতকর কাজ করে অনুকরণীয় ও অনুসরণীয় মানবতার দৃষ্টান স্থাপন করেছেন। যে কাজগুলো করার কথা ছিলো কোন জনপ্রতিনিধির, সেই কাজগুলো পুলিশের পোশাকে উপজেলার বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে নিঃস্বার্থভাবে করে যাচ্ছেন বাংলাদেশ পুলিশের ছোট্ট এই কর্মকর্তা। এরই ধারাবাহিকতায় তিনি সোমবার শুরু হওয়া এসএসসি পরীক্ষার শিক্ষার্থীদের অভিভাবকদের জন্য বানারীপাড়া ডিগ্রী কলেজ ও বালিকা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে দুটি ‘অভিভাবক ছাউনী’ তৈরি করে দেন। পরীক্ষা চলাকালীন সময়ে অভিভাবকরা সন্তানদের পরীক্ষার হলে রেখে বাহিরে দাঁড়িয়ে থাকার পরিবর্তে একটু শীতল ছাঁয়ায় বসতে পেরে তার এ উদ্যোগকে কৃতজ্ঞ চিত্তে সাধুবাদ জানিয়েছেন।




Archives

Image
নাজমুল হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ
Image
আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি
Image
মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নিরসনে পুলিশের সাঁড়াশি অভিযান
Image
বরিশালে ২০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
Image
মাদক-জুয়া বন্ধের ঘোষণা দেওয়া বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার