Current Bangladesh Time
শনিবার জুন ২০, ২০২৬ ১২:১৫ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ঝালকাঠিতে এক মাদরাসা ছাত্রীকে পালাক্রমে ধর্ষণের অভিযোগ, দুই আসামি কারাগারে! 
Thursday January 23, 2020 , 10:55 am
Print this E-mail this

ঝালকাঠিতে এক মাদরাসা ছাত্রীকে পালাক্রমে ধর্ষণের অভিযোগ, দুই আসামি কারাগারে!


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ঝালকাঠিতে ৬ষ্ঠ শ্রেণির এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলায় ২ জনকে কারাগারে পাঠিয়েছে আদালত। ধর্ষিতার মায়ের দায়ের করা মামলায় বুধবার (২২ জানুয়ারি) বিকেলে ঝালকাঠি চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ছাত্রী ধর্ষণে অভিযুক্ত এই দুজনকে মঙ্গলবার পুলিশ গ্রেফতার করে। এরা হলো রাজাপুর উপজেলার ডহর শংকর গ্রামের প্রয়াত তোফেজ উদ্দিন খলিফার ছেলে মো: হেমায়েত খলিফা এবং একই গ্রামের শহিদ খানের ছেলে মো: সাগর খান। আদালত ও মামলা সূত্রে জানা গেছে, গত শনিবার (১৮ জানুয়ারি) সকালে একই এলাকার হেমায়েত খলিফা ও সাগর মেয়েটির সাথে কথা আছে বলে ডেকে নিয়ে হেমায়েত খলিফার ঘরের একটি কক্ষে পালাক্রমে ধর্ষণ করে। অভিযুক্তরা স্থানীয় প্রভাবশালী হওয়ায় প্রথমে মামলা করতে ভয় পান ধর্ষিতার মা। পরে মঙ্গলবার সকালে মেয়েটির মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে হেমায়েত ও সাগরকে আসামী রাজাপুর থানায় মামলা করেন। গত রাতে পুলিশ অভিযান চালিয়ে দুই অভিযুক্তকে গ্রেফতার করে বুধবার দুপুরে আদালতে তোলে। ঝালকাঠি চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত অভিযুক্তদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ছাত্রীটিকে ডাক্তারি পরীক্ষার জন্য সদর হাসপাতালে পাঠানো হয়।




Archives

Image
গৃহকর্মী ‘নির্যাতন করা’ পুলিশ দম্পতি কারাগারে
Image
অবশেষে বরিশালের শীর্ষ সন্ত্রাসী ‘দাও মাসুদ’ গ্রেপ্তার
Image
ঘুরে ফিরে দেড় যুগ একই কর্মস্থলে বরিশাল এলজিইডির নির্বাহী প্রকৌশলী, গড়ে তুলেছেন শক্ত সিন্ডিকেট
Image
স্ত্রী ইকরার মৃত্যু, আত্মসমর্পণ করলেন অভিনেতা জাহের আলভী
Image
বরিশাল মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক তানজিল গাঁজাসহ আটক