Current Bangladesh Time
রবিবার অক্টোবর ২৫, ২০২৬ ৮:৪৪ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বৃষ্টির পূর্বাভাস, বাড়বে শীতের তীব্রতা 
Thursday December 26, 2019 , 1:39 pm
Print this E-mail this

বৃষ্টির পূর্বাভাস, বাড়বে শীতের তীব্রতা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : আজ বৃহস্পতিবার ও কাল শুক্রবার ঢাকাসহ কয়েকটি বিভাগে বৃষ্টি হতে পারে। বৃষ্টি হলে শীতের তীব্রতা আরও বাড়বে। এছাড়া দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে তেতুলিয়ায় ৬.৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। নদী অববাহিকায় ঘন কুয়াশার কারণে বিঘ্নিত হচ্ছে ফেরি চলাচল। ফলে ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা। আবহাওয়া অধিদফতর জানায়, শুক্রবার থেকে দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে মৃদু থেকে মাঝারি শৈত্য প্রবাহ বয়ে যেতে পারে। এ সময়ে সারাদেশের আকাশ মেঘাচ্ছন্ন থাকবে এবং হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তখন রাতে তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনে তাপমাত্রা হ্রাস পেতে পারে। এছাড়া আজ বৃহস্পতিবার ও কাল শুক্রবার ফরিদপুর, মাদারীপুর, কমিল্লা ও নোয়াখালী অঞ্চলসহ খুলনা ও বরিশাল বিভাগের কয়েক জায়গায় হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আকাশ আংশিক মেঘাচ্ছন্নসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এছাড়া টাঙ্গাইল ও কুষ্টিয়া অঞ্চলসহ রংপুর ও রাজশাহী বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারাদেশ দিনের তাপমাত্রা হ্রাস পেতে পারে। আরও কয়েকদিন রাতের তাপমাত্রা হ্রাস পাবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এ সময়ে দিনভর ঘন কুয়াশার কারণে সূর্যের দেখা না মেলায় শীতের তীব্রতা বৃদ্ধি পাবে। তাই দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কমে আসে।




Archives

Image
নাজমুল হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ
Image
আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি
Image
মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নিরসনে পুলিশের সাঁড়াশি অভিযান
Image
বরিশালে ২০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
Image
মাদক-জুয়া বন্ধের ঘোষণা দেওয়া বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার