Current Bangladesh Time
রবিবার জুলাই ১৯, ২০২৬ ১২:৫৭ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » সরকারি নির্দেশে বিশ্বে ইন্টারনেট বন্ধে শীর্ষে ভারত 
Monday December 23, 2019 , 12:50 pm
Print this E-mail this

সরকারি নির্দেশে বিশ্বে ইন্টারনেট বন্ধে শীর্ষে ভারত


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : গত এক বছরে বিশ্বের সব দেশের মধ্যে সবচেয়ে বেশি বার সরকারি নির্দেশে ইন্টারনেট বন্ধ করা হয়েছে ভারতে। ইন্টারনেটে মত প্রকাশের স্বাধীনতা, নিরাপত্তা, গোপনীয়তা ও মানবাধিকারের মতো বিষয় নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংগঠন ‘অ্যাকসেস নাও’ এর প্রতিবেদনে এই তথ্য উঠে উঠেছে। প্রতিবেদনে বলা হয়, ২০১২ সালের জানুয়ারি থেকে এখনো ভারতে ৩৭৩ বার ইন্টারনেট পরিষেবা ধাক্কা খেয়েছে। প্রতিবেদন অনুযায়ী, শুধুমাত্র ২০১৯ সালেই ৯১ বার ইন্টারনেট বন্ধ হয় ভারতের বিভিন্ন প্রান্তে। ২০১৮ সালে নেট বন্ধ হয় ১৩৪ বার। শুধুমাত্র নথিভুক্ত হয়েছে এমন ঘটনারই নাগাল পেয়েছে প্রতিষ্ঠানটি। তাদের মতে, প্রকৃত সংখ্যাটি আদতে আরো অনেক বেশি। ২০১০ সাল থেকে ভারতের কেন্দ্রীয় সরকার ইন্টারনেট পরিষেবা নিয়ে কড়াকড়ি শুরু করে। কিন্তু, সংস্থাটির মতে-২০১৪ সাল থেকে বিভিন্ন পরিস্থিতিতে ‘শাটডাউন’ প্রায় দ্বিগুণ হয় দেশটিতে। ‘ইন্ডিয়ান কাউন্সিল ফর রিসার্চ অন ইন্টারন্যাশনাল ইকনমিক রিলেশন’-এর রিপোর্ট অনুযায়ী, ২০১২ থেকে ২০১৭ সালের মধ্যে নেট বন্ধ হওয়ার কারণে ৩০০ কোটি ডলার আর্থিক ক্ষতি হয় ভারতের।




Archives

Image
যুক্তরাষ্ট্রে স্টুডেন্ট ভিসায় বড় পরিবর্তন, বিপাকে শিক্ষার্থীরা
Image
বরিশালে ডিবির অভিযান, ২০০ পিস ইয়াবাসহ তরুণী আটক
Image
‘বিদায় পৃথিবী’ লিখে গ্রীন টিভির সাংবাদিক সাকিনের আত্মহত্যা
Image
বরিশালে থানায় হামলা ও ভাঙচুর মামলার আসামি যশোর থেকে আটক
Image
বরিশালে শিশুকে অপহরণ করে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১