Current Bangladesh Time
বৃহস্পতিবার আগস্ট ৬, ২০২৬ ১১:৩৬ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ভুয়া খবরের ব্যাপারে ব্যবহারকারীদের সতর্ক করবে ফেসবুক 
Friday December 13, 2019 , 12:50 pm
Print this E-mail this

ভুয়া খবরের ব্যাপারে ব্যবহারকারীদের সতর্ক করবে ফেসবুক


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : সাম্প্রতিক সময়ে ফেসবুকে ভুয়া বা মিথ্যা সংবাদ পরেবেশন করে ওয়েবসাইটে হিট বাড়ায়ে অর্থ উপার্জনের প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। ভুয়া খবর ছড়ানো নিয়ে বিশ্বজুড়ে সমালোচনা হচ্ছে ফেসবুকে। তাই এবার ভুয়া খবরের বিষয়ে ব্যবস্থা নিতে যাচ্ছে ফেসবুক কর্তৃপক্ষ। ভুয়া খবরের ব্যাপারে ব্যবহারকারীদের সতর্ক করবে বলে জানিয়েছে তারা।বিশ্লেষকরা মনে করছেন, ভুয়া খবর ঠেকাতে ফেসবুকের এ উদ্যোগ সহায়ক হবে এবং ব্যবহারকারীদের মধ্যে সচেতনতা সৃষ্টি করবে। ফেসবুক জানায়, এই প্ল্যাটফর্মে কোনও খবর ফ্যাক্ট চেকিং কর্মসূচির মাধ্যমে ভুয়া বলে শনাক্ত হলে সে পোস্টের ব্যাপারে সতর্ক করা হবে। ইতোমধ্যে ফেসবুক ভারতে এএফপি ইন্ডিয়া, ফ্যাক্ট ক্রেসেন্ডো, ফ্যাক্টলি, নিউজমোবাইল, ইন্ডিয়া টুডের মতো প্রতিষ্ঠানের সঙ্গে ফ্যাক্ট চেকিং বিষয়ে কাজ শুরু করে দিয়েছে। তবে ভারতের আগে ফেসবুক কর্তৃপক্ষ সিঙ্গাপুর ও নেদারল্যান্ডসে ভুয়া খবর বিষয়ে সতর্ক করার বিষয়গুলো পরীক্ষা করেছে। ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, কোনও খবর ভুয়া বলে শনাক্ত হলে তা নিয়ে পর্যালোচনা করা হবে। যদি প্রকৃতপক্ষেই পোস্টটি ভুয়া বলে প্রমাণিত হলে তা সবার কাছে পৌঁছাবে না। ভুয়া পোস্টগুলোকে সরাসরি ‘ভুয়া’, ‘মিশ্র’, ‘ভুয়া শিরোনাম’, ‘মতামত’, ‘বিদ্রূপের’ মতো ১২টি ভাষায় সংজ্ঞায়িত করা হবে। ফেসবুকে যে পেজগুলো থেকে বারবার ভুয়া খবর ছড়ানো হবে, সে পেজগুলো বিজ্ঞাপন থেকে অর্থ আয়ের সুযোগ কমিয়ে দেওয়া হবে। কিন্তু রাজনৈতিক নেতাদের পেজ থেকে সরাসরি পোস্ট করা কোনও বক্তব্য বা বিজ্ঞাপনের মতো বিষয়গুলোর ক্ষেত্রে কোনও ব্যবস্থা নেওয়া হবে না।




Archives

Image
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া
Image
অসংখ্য শহিদের রক্তের বিনিময়ে ফ্যাসিস্ট সরকারকে হটানো সম্ভব হয়েছে : তথ্যমন্ত্রী
Image
বরিশালের শিক্ষা অফিসে উপ-পরিচালকের বিরুদ্ধে অভিযোগের পাহাড়
Image
বরিশালের বাকেরগঞ্জে বোমা সদৃশ বস্তুর রহস্যজনক বিস্ফোরণ, দগ্ধ ৩
Image
গরমে বিদ্যুতের হাহাকার, দিনে ২০-২৫ বার লোডশেডিং