Current Bangladesh Time
শুক্রবার আগস্ট ৭, ২০২৬ ৩:০০ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বাজারে সবজিতে কিছুটা স্বস্তি মিললেও কমেনি পেঁয়াজের ঝাঁজ! 
Saturday November 30, 2019 , 1:57 pm
Print this E-mail this

বাজারে সবজিতে কিছুটা স্বস্তি মিললেও কমেনি পেঁয়াজের ঝাঁজ!


নিজস্ব প্রতিবেদক : বাজারে শীতের সবজি আসা শুরু করলেও এখনো চড়া দামেই বিক্রি হচ্ছে বেশিরভাগ সবজি। অবশ্য নতুন শিম, ফুলকপি, বাঁধাকপি, মুলার সরবরাহ শুরু হওয়ায় কিছু সবজির দাম কমেছে। তবে আগের অবস্থানেই আছে পেঁয়াজের বাজার। চাহিদা বেড়েছে কলিসহ নতুন পেঁয়াজের। বিভিন্ন বাজার ঘুরে ক্রেতা-বিক্রেতাদের সাথে কথা বলে এমন তথ্যই উঠে এসেছে। বাজার ঘুরে দেখা যায়, ফুলকপি, বাঁধাকপি, মূলা, শালগম, শিম, পালংশাক, মূলাশাক, সরিষা শাকের সরবরাহ গত কয়েক দিনের তুলনায় বেড়েছে। ফলে এই সব সবজিতে কেজিতে দাম কমেছে ৫ থেকে ১০ টাকা পর্যন্ত। আর শাকের ক্ষেত্রে আটি প্রতি দাম কমেছে ২ থেকে ৫ টাকা। এদিকে, এক সপ্তাহের ব্যবধানে অনেকটাই কমেছে শিম ও পাকা টমেটোর দাম। খুচরা বাজারে ৭০-৮০ টাকায় বিক্রির হওয়া শিম এই সপ্তাহে পাওয়া যাচ্ছে ৫০-৬০ টাকায়। আর ১২০ টাকা থেকে পাকা টমেটো নেমেছে ৭০- ৮০ টাকায়। বিক্রেতারা জানান, সরবরাহ বাড়ায় শীতের সবজির দাম কমতে শুরু করেছে। আগামী দুই সপ্তাহে এই দাম আরো কমে আসবে। এক সপ্তাহ আগে ৮০-১০০ টাকায় বিক্রি হওয়া নতুন গোল আলু এই সপ্তাহে প্রতি কেজি বিক্রি হচ্ছে ৫০-৬০ টাকায়। বরবটি বিক্রি হচ্ছে ৫০-৭০ টাকা, পেঁপে ২৫ -৩৫ টাকা। ৪০-৫০ টাকা পিস হিসেবে বিক্রি হওয়া ফুলকপি ও বাঁধাকপি এখন বিক্রি হচ্ছে ২৫-৩৫ টাকার মধ্যে। সপ্তাহের ব্যবধানে কমেছে বেগুনের দাম। ৮০-১০০ টাকা কেজি দরে বিক্রি হওয়া বেগুন বর্তমানে ৪০-৫০ টাকা, মূলা ২০-৩০ টাকা, করল্লা ৬০-৭০ টাকায় বিক্রি হচ্ছে। সবজির বাজার কিছুটা কমলেও আগের অবস্থানেই রয়েছে পেঁয়াজের দর। খুচরা বাজারে এখনো প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ২০০-২৪০ টাকায়। আর পাইকারি বাজারে পেঁয়াজের অবস্থায় ১৮০-২০০ টাকা। তবে শুকনো পেঁয়াজের তুলনায় বাজারে আসা নতুন পেঁয়াজের চাহিদা বেশি। কলিসহ প্রতি কেজি নতুন পেঁয়াজ বিক্রি হচ্ছে ১০০ টাকায়। সবজিতে কিছুটা স্বস্তি মিললেও কমেনি পেঁয়াজের ঝাঁজ।




Archives

Image
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া
Image
অসংখ্য শহিদের রক্তের বিনিময়ে ফ্যাসিস্ট সরকারকে হটানো সম্ভব হয়েছে : তথ্যমন্ত্রী
Image
বরিশালের শিক্ষা অফিসে উপ-পরিচালকের বিরুদ্ধে অভিযোগের পাহাড়
Image
বরিশালের বাকেরগঞ্জে বোমা সদৃশ বস্তুর রহস্যজনক বিস্ফোরণ, দগ্ধ ৩
Image
গরমে বিদ্যুতের হাহাকার, দিনে ২০-২৫ বার লোডশেডিং