Current Bangladesh Time
রবিবার জুলাই ১৯, ২০২৬ ১১:০২ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ভারতের সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত ইন্দিরা গান্ধীর জন্মদিন আজ 
Tuesday November 19, 2019 , 8:39 pm
Print this E-mail this

ভারতের সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত ইন্দিরা গান্ধীর জন্মদিন আজ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ভারতের সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত ইন্দিরা গান্ধীর জন্মদিন আজ (১৯ নভেম্বর)। ১৯১৭ সালের এই দিনে তিনি ভারতের বিখ্যাত নেহেরু পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন ভারতের প্রথম নারী প্রধানমন্ত্রী। ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের অন্যতম নেতা কংগ্রেস নেতা মতিলাল নেহেরুর নাতনি এবং বিখ্যাত পণ্ডিত জওহরলাল নেহেরু ও কমলা দেবীর মেয়ে ইন্দিরা। পারিবারিকভাবেই রাজনীতিতে জড়িয়ে পড়েন তিনি। আনুষ্ঠানিক ডিগ্রি না থাকলেও ইন্দিরা ছিলেন উচ্চশিক্ষিত। শৈশবে পড়ালেখা করেন সুইজারল্যান্ডে, পরে অক্সফোর্ডে। ১৯৩৪-৩৫ সালে যোগ দেন শান্তিনিকেতনে। রবীন্দ্রনাথ ঠাকুর তার নাম দেন ইন্দিরা প্রিয়দর্শিনী। সেই থেকে প্রিয়দর্শিনী গান্ধী নামেই পরিচিত হন ইন্দিরা। ১৯৪২ সালের পরপরই সক্রিয় হয়ে ওঠেন রাজনীতিতে। ফিরোজ গান্ধীর সঙ্গে বিয়ের পর রাজনীতিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠেন তিনি। কারাবন্দীও করা হয়েছিল তাকে। তবে আটকে রাখা সম্ভব হয়নি। ১৯৬৪ সালে তিনি লাল বাহাদুর শাস্ত্রীর মন্ত্রিসভায় তথ্য ও যোগাযোগমন্ত্রী নিযুক্ত হন। ১৯৬৬ সালে হন ভারতের প্রধানমন্ত্রী। সব মিলিয়ে প্রায় ১৫ বছর ভারত শাসন করেছেন ইন্দিরা গান্ধী৷ তুখোড় রাজনীতিবিদ ইন্দিরা গান্ধী প্রতিভার স্বাক্ষর রেখে গেছেন ভারতে৷ ইন্দিরা গান্ধীর পর ভারতের প্রধানমন্ত্রী হিসেবে আর কোন নারী এখনো আসেননি৷ তবে রাষ্ট্রপতির পদে অধিষ্ঠিত হয়েছেন প্রতিভা পাটিল৷ তার দুই ছেলে সঞ্জয় এবং রাজীব। ছোট ছেলে সঞ্জয় গান্ধী বিমান দুর্ঘটনায় এবং বড় ছেলে ভারতের সাবেক প্রধানমন্ত্রী রাজিব গান্ধী এক আত্মঘাতী বোমা হামলায় মারা যান। দুই পুত্রবধূ মানেকা গান্ধী ও সোনিয়া গান্ধী বেঁচে আছেন। ১৯৮৪ সালের জুন মাসে ইন্দিরা গান্ধীর নির্দেশে শিখদের পবিত্র ধর্মাশালা স্বর্ণ মন্দিরে হামলা চালায় ভারতীয় সেনারা। তার খেসারত হিসেবে ওই বছরেরই ৩১ অক্টোবর নিজের দেহরক্ষীর গুলিতে মৃত্যু হয় ইন্দিরা গান্ধীর। ১৯৭১ সালে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে সর্বাত্মক সহযোগিতা দিয়ে ছিলেন ইন্দিরা গান্ধী।

বরিশাল মুক্তখবর পরিবারের পক্ষ থেকে গভীর শ্রদ্ধাঞ্জলী।




Archives

Image
যুক্তরাষ্ট্রে স্টুডেন্ট ভিসায় বড় পরিবর্তন, বিপাকে শিক্ষার্থীরা
Image
বরিশালে ডিবির অভিযান, ২০০ পিস ইয়াবাসহ তরুণী আটক
Image
‘বিদায় পৃথিবী’ লিখে গ্রীন টিভির সাংবাদিক সাকিনের আত্মহত্যা
Image
বরিশালে থানায় হামলা ও ভাঙচুর মামলার আসামি যশোর থেকে আটক
Image
বরিশালে শিশুকে অপহরণ করে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১