Current Bangladesh Time
বৃহস্পতিবার জুলাই ৩০, ২০২৬ ৩:১৬ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ঝালকাঠিতে পেঁয়াজের আড়তে অভিযান, ৫ প্রতিষ্ঠানকে জরিমানা 
Friday October 4, 2019 , 6:55 pm
Print this E-mail this

ঝালকাঠিতে পেঁয়াজের আড়তে অভিযান, ৫ প্রতিষ্ঠানকে জরিমানা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ঝালকাঠিতে পেঁয়াজ আড়তে ভ্রাম্যমান আদালতের অভিযানে অধিক মূল্যে পেয়াঁজ বিক্রি করার অপরাধে তিন ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ১৬ হাজার টাকা ও অপরদিকে অবৈধভাবে পলিথিন রাখার অপরাধে আরো দুই ব্যবসায়ীক প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা। বৃহস্পতিবার দুপুরে শহরের আড়ৎদারপট্টি এলাকার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে এ জরিমানা করা হয়। প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: বশির গাজী জরিমানার আদেশ প্রদান করেন। অভিযানের টের পেয়ে শহরের পেঁয়াজ ব্যবসায়ীরা তাদের দোকান বন্ধ করে চলে যায় বলে জানা যায়। এ বিষয় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট (এনডিসি) বশির গাজী জানান, পেঁয়াজের মূল্য নিয়ন্ত্রণসহ বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। শহরের আড়তদারপট্টি এলাকায় তিন ব্যবসায়ী কম দামে পেঁয়াজ কিনে আড়তে মজুদ রেখে অতিরিক্ত দামে বিক্রি করছিলেন। তাদের তিনজনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জরিমানা করা সহ দুইটি ব্যবসাপ্রতিষ্ঠানে অবৈধ পলিথিন রাখার দায়েও প্রতিষ্ঠান দুটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি আরো বলেন, আমাদের অভিযান অব্যহত থাকবে। এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় নির্বাহী ম্যাজিস্টেট মাহমুদা খানম ও মাসুমা আক্তার উপস্থিত ছিলেন।




Archives

Image
বরিশালে বাড়িতে ঢুকে চুরির চেষ্টা, যুবককে ন্যাড়া করে পুলিশে দিল স্থানীয়রা
Image
বরিশালে ডিম-পাউরুটি কাণ্ডে বিভাগীয় মামলার পর এবার অধিকতর তদন্ত কমিটি গঠিত
Image
বৃক্ষ রোপণের বড় চ্যালেঞ্জ পরিচর্যা নিশ্চিত করা : বরিশালে তথ্যমন্ত্রী
Image
ঝালকাঠিতে প্রেসক্রিপশন ছাড়াই যৌন উত্তেজক ওষুধ বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা
Image
বরিশালে ঢালাইয়ের কয়েক ঘণ্টার মধ্যেই সেতুর স্লাব ধস, তদন্তে দুই টিম