Current Bangladesh Time
রবিবার অক্টোবর ২৫, ২০২৬ ৩:০৬ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » লেখাপড়া ফাঁকি দিয়ে আড্ডার ফলে যুবসমাজ যাতে ধ্বংশের পথে পা না বাড়ায়-ঝালকাঠি পুলিশ সুপার 
Wednesday August 7, 2019 , 12:12 pm
Print this E-mail this

লেখাপড়া ফাঁকি দিয়ে আড্ডার ফলে যুবসমাজ যাতে ধ্বংশের পথে পা না বাড়ায়-ঝালকাঠি পুলিশ সুপার


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ঝালকাঠিতে সন্ধ্যার পর লেখাপড়া বাদ দিয়ে যত্রতত্র ঘোরাফেরা, চায়ের দোকান এবং পার্কে আড্ডারত শিক্ষার্থীদের ঘরমুখি করতে সম্প্রতি বিশেষ অভিযান চালায় পুলিশ। সোমবার (৫ আগস্ট) রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত শহরের কয়েকটি পার্কসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২৬ জন শিক্ষার্থীকে আটক করে পুলিশ। আটককৃত ২৬ শিক্ষার্থীর মুচলেকা নিয়ে রাতেই তাদের অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেয়া হয়। পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিনের নেতৃত্ব বিশেষ অভিযানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো: জাহাঙ্গীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) কাজী ছোয়াইব, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এমএম মাহমুদ হাসান, সদর থানার ওসি শোনিত কুমার গায়েন, ডিবির ওসি ইকবাল বাহার অংশ নেন। পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন বলেন, সন্ধ্যার পর লেখাপড়া ফাঁকি দিয়ে যেসব শিক্ষার্থী চায়ের দোকান এবং পার্কসহ শহরের বিভিন্ন স্থানে আড্ডা দিয়ে সময় নষ্ট করছে তাদেরকে বুঝিয়ে বাড়ি পাঠানোর জন্য আমরা একটি বিশেষ অভিযানে নেমেছি। লেখাপড়া ফাঁকি দিয়ে আড্ডার ফলে যুবসমাজ যাতে ধ্বংশের পথে পা বাড়াতে না পারে, সে দিকে খেয়াল রেখে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই পুলিশ সুপার।




Archives

Image
নাজমুল হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ
Image
আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি
Image
মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নিরসনে পুলিশের সাঁড়াশি অভিযান
Image
বরিশালে ২০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
Image
মাদক-জুয়া বন্ধের ঘোষণা দেওয়া বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার