Current Bangladesh Time
রবিবার অক্টোবর ২৫, ২০২৬ ৪:০৫ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে স্ট্যাটিক গার্ড অব অনার প্রদান 
Wednesday July 3, 2019 , 8:34 pm
Print this E-mail this

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে স্ট্যাটিক গার্ড অব অনার প্রদান


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : চীন সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডালিয়ানে ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামের গ্রীষ্মকালীন সভায় অংশ নেয়ার পর বেইজিংয়ে পৌঁছেছেন। বেইজিং পৌঁছালে বিমানবন্দরে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে দেয়া হয় স্ট্যাটিক গার্ড অব অনার। এই সফরে চীনের সঙ্গে বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। বুধবার স্থানীয় সময় বেলা ১১টার পর বেইজিং পৌঁছান প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা। এয়ার চায়নার একটি ভিভিআইপি ফ্লাইটে বেইজিং পৌঁছালে চীনের ভাইস ফরেন মিনিস্টার চিং গ্যাং বিমানবন্দরে শেখ হাসিনাকে অভ্যর্থনা জানান। একটি শিশু বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ফুলের দিয়ে শুভেচ্ছা জানায়। বিমানবন্দরে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে দেয়া হয় স্ট্যাটিক গার্ড অব অনার। বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষে প্রধানমন্ত্রীকে মোটর শোভাযাত্রা করে দিয়ায়োতাই স্টেট গেস্ট হাইজে নিয়ে যাওয়া হয়। আজ বিকালে বেইজিংয়ে প্রবাসী বাংলাদেশিদের দেয়া একটি নাগরিক সংবর্ধনায় অংশ নেবেন প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার গ্রেট হল অব দি পিপলে চীনা বীরদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করবেন তিনি। আগামীকাল বৃহস্পতিবার চীনের প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াংয়ের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক হবে। গ্রেট হল অব দি পিপলে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তারা। পরে সেখানে চীনের প্রধানমন্ত্রীর দেওয়া ভোজসভায় অংশ নেবেন শেখ হাসিনা। বিকালে সিসিপিআইটিতে চীনা ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে একটি গোলটেবিল বৈঠকে অংশ নেবেন। সফর শেষে ৬ জুলাই দেশে ফেরার কথা রয়েছে শেখ হাসিনার।




Archives

Image
নাজমুল হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ
Image
আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি
Image
মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নিরসনে পুলিশের সাঁড়াশি অভিযান
Image
বরিশালে ২০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
Image
মাদক-জুয়া বন্ধের ঘোষণা দেওয়া বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার