Current Bangladesh Time
রবিবার অক্টোবর ২৫, ২০২৬ ৪:০০ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ঝালকাঠির নবাগত এসপি’র মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা 
Saturday June 22, 2019 , 8:15 pm
Print this E-mail this

ঝালকাঠির নবাগত এসপি’র মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা


নিজস্ব প্রতিবেদক : ঝালকাঠির নবাগত পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা দিয়েছেন। তিনি মাদক নির্মূলসহ জেলার শান্তি-শৃঙ্খলা রাক্ষায় সকলের সহযোগিতা চেয়েছেন। শনিবার সকাল সাড়ে ১১টায় পুলিশ সুপার কার্যালয়ের সন্মেলন কক্ষে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে এক সুধী সমাবেশে এ কথা বলেন। এ সময় নবাগত পুলিশ সুপার, প্রতিটি পরিবারের সন্তানরা কে কোথায় যাচ্ছে, কাদের সাথে মিশছে, কখন ঘরে ফিরছে এসব বিষয়ে সকল পিতা-মাতাকে নজরদারী করার পরামর্শ দেন। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের জন্য সকল শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসারও আহবান জানান। সুধী সমাবেশে আরোও উপস্থিত ছিলেন-অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) জাহাঙ্গীর আলম, সিনিয়র সহকারী পুলিশ সুপার (রাজাপুর সার্কেল) মোঃ শাখাওয়াত হোসেন। সুধী সমাবেশের আলোচনায় অংশ নেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মোঃ শাহআলম, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার, পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুল মান্নান রসুল, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঈন তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালী, পৌর কাউন্সিলর তরুন কর্মকার, প্রেসক্লাব সভাপতি কাজী খলিলুর রহমান, সাংবাদিক এস এম এ রহমান কাজল, প্রথম আলোর জেলা প্রতিনিধি মাহামুদুর রহমান পারভেজ, ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি আল-আমিন তালুকদারসহ আরো অনেকে। পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন গত ২০ জুন ঝালকাঠিতে যোগদান করেন। এর আগে তিনি চট্রগ্রাম মেট্রো পলিটন পুলিশের উপ-কমিশনার ছিলেন। উল্লেখ্য, বরিশাল বিভাগের ৬ জেলার মধ্যে প্রথম নারী পুলিশ সুপার পেলেন ঝালকাঠিবাসী।




Archives

Image
নাজমুল হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ
Image
আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি
Image
মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নিরসনে পুলিশের সাঁড়াশি অভিযান
Image
বরিশালে ২০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
Image
মাদক-জুয়া বন্ধের ঘোষণা দেওয়া বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার