Current Bangladesh Time
রবিবার অক্টোবর ২৫, ২০২৬ ৪:৫৮ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » জন্ম নেয়ার পরই দাঁড়িয়ে হাঁটা শুরু সদ্যোজাত শিশুর! 
Saturday June 15, 2019 , 9:25 am
Print this E-mail this

জন্ম নেয়ার পরই দাঁড়িয়ে হাঁটা শুরু সদ্যোজাত শিশুর!


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : জন্মের পরই ডেলিভারি রুমের সবাইকে চমকে দিয়েছে এক নবজাতক। অন্য নবজাতকদের যে কাজটি করতে প্রায় এক বছর লেগে যায় এই শিশুটি জন্মের প্রথম দিনেই সে কাজটি করে দেখিয়েছে। তার সেই কীর্তির ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে ইন্টারনেটে। ভিডিওটি ফেসবুকে পোস্ট করেছেন জনৈক আর্লেট আরান্তেস। সেখানে দেখা যাচ্ছে, এক নার্স একটি সদ্যোজাত কন্যা ভূমিষ্ঠ হওয়ার পর তাকে বাবা-মায়ের হাতে তুলে দেয়ার আগে পরিষ্কার করছিলেন। শিশু বুকের কাছে হাত দিয়ে ধরা ছিল। সেই অবস্থায় দু’পায়ে ভর দিয়ে উঠে দাঁড়ায় শিশুটি। এরপর গুটি গুটি পা ফেলে হাঁটতে শুরু করে। এই দৃশ্য দেখে তাজ্জব হয়ে যান উপস্থিত সবাই। প্রচুর বাচ্চাকে ভূমিষ্ঠ হতে দেখলেও এমন আজব ঘটনা আগে কখনও দেখেননি ওই নার্স। তার চোখে জল এসে যায়। এই মিরাকল ক্যামেরাবন্দি করে নেন হাসপাতালের কর্মীরা। ভিডিওটি যে ধারণ করেছে তার পরিচয় জানানো হয়নি। তবে নার্সের পোশাক দেখে মনে হয়েছে, তিনি দক্ষিণ ব্রাজিলের রিও গ্রান্দে দো সুলের সান্তা ক্রুজ হাসপাতালে কাজ করেন। ভিডিওতে পর্তুগিজ ভাষায় তিনি যা বলেছেন তার মর্মার্থ, আমি যখনই ওকে পরিষ্কার করতে যাই, তখন সে উঠে দাঁড়িয়ে হাঁটতে শুরু করে। এটা রেকর্ড করা দরকার। এটা কাউকে বললে সে বিশ্বাস করবে না। একমাত্র ভিডিও দেখলেই এই ঘটনা বিশ্বাস হবে। ভিডিওটি পোস্ট হওয়ার পর থেকে ফেসবুকে এর ভিউজ এখনও পর্যন্ত ৫০ মিলিয়ন ছাড়িয়ে গেছে।




Archives

Image
বরিশাল তরুণ সাংবাদিক ঐক্য পরিষদের কমিটি গঠন
Image
নাজমুল হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ
Image
আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি
Image
মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নিরসনে পুলিশের সাঁড়াশি অভিযান
Image
বরিশাল প্রেসক্লাব মিলনায়তনের সংস্কার ও পুনর্বাসন কাজের উদ্বোধন