স্বাস্থ্য পরীক্ষার জন্য লন্ডনে পৌঁছেছেন রাষ্ট্রপতি
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : স্বাস্থ্য পরীক্ষার জন্য রাষ্ট্রপতি আবদুল হামিদ স্থানীয় সময় বুধবার বিকালে লন্ডনে পৌঁছেছেন। যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাঈদা মুনা তাসনীম হিথ্রো বিমানবন্দরে রাষ্ট্রপতিকে স্বাগত জানান বলে হাইকমিশনের প্রেস মিনিস্টার আশেকুন নবী চৌধুরী জানিয়েছেন। রাষ্ট্রপতি হামিদের আগামী ২৬ মে দেশে ফেরার কথা রয়েছে।