Current Bangladesh Time
সোমবার আগস্ট ৩১, ২০২৬ ৭:৩৪ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » শাকিব খানকে নিয়ে একটি অনুষ্ঠান উপস্থাপনা করতে যাচ্ছেন মৌসুমী 
Tuesday April 30, 2019 , 12:34 pm
Print this E-mail this

শাকিব খানকে নিয়ে একটি অনুষ্ঠান উপস্থাপনা করতে যাচ্ছেন মৌসুমী


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : শাকিব খানকে নিয়ে একটি অনুষ্ঠান উপস্থাপনা করতে যাচ্ছেন মৌসুমী। ‘বায়োগ্রাফি অব শাকিব খান’ নামের অনুষ্ঠানটি গ্রন্থনা, পরিকল্পনা ও প্রযোজনা করবেন আফতাব বিন তমিজ। অনুষ্ঠানে শাকিব খানের ক্যারিয়ারের নানা বিষয় ও ঘটনা সম্পর্কে আলোচনা করা হবে। তার চলচ্চিত্রে আগমন, ক্যারিয়ারের মোড় ঘোরা, প্রযোজনা প্রতিষ্ঠান গড়ে তোলা, ভবিষ্যৎ পরিকল্পনা—সব বিষয় উঠে আসবে। শাকিব বলেন, “ঈদে আমার প্রযোজিত ও অভিনীত ‘পাসওয়ার্ড’ ছবিটি মুক্তি পেতে যাচ্ছে। ছবিটির প্রচারণার অংশ হিসেবে এই অনুষ্ঠানটি নির্মিত হচ্ছে। এটিএন বাংলাসহ আরো কয়েকটি চ্যানেলে অনুষ্ঠানটি প্রচারিত হওয়ার কথা। আমি ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বুবলী, ইমন ও পরিচালক মালেক আফসারী।” এর মধ্যে ‘পাসওয়ার্ড’ অর্ধশতাধিক হলে বুকিং পেয়েছে বলেও জানান শাকিব। তিনি বলেন, ‘ছবিটির প্রচারণায় বিভিন্ন পরিকল্পনা হাতে নেয়া হয়েছে। পরবর্তী সময়ে সেসব জানানো হবে।’




Archives

Image
সাংবাদিক সাগর-রুনি হত্যায় জড়িত জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচী!
Image
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাসরিনের উদ্যোগ বরিশালে প্রস্তুতি সভা
Image
কোলের সন্তান বিক্রি করে আইফোন কিনলেন বাবা
Image
বরিশালে ৬% ‘কমিশন’ নেওয়া এলজিইডির প্রকল্প পরিচালক জামালকে ঘিরে প্রশ্ন!
Image
বরিশালে এক হাজার ৪০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার