Current Bangladesh Time
শুক্রবার আগস্ট ৭, ২০২৬ ২:০৭ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » এয়ার অ্যাম্বুলেন্সের সমস্যার কারণে সুবীর নন্দীকে সিঙ্গাপুরে নেয়া যায়নি 
Tuesday April 30, 2019 , 11:41 am
Print this E-mail this

এয়ার অ্যাম্বুলেন্সের সমস্যার কারণে সুবীর নন্দীকে সিঙ্গাপুরে নেয়া যায়নি


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : এয়ার অ্যাম্বুলেন্সের সমস্যার কারণে বিশিষ্ট সংগীতশিল্পী সুবীর নন্দীকে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেয়া সম্ভব হয়নি। সোমবার রাত ১০ টা ৫৫ মিনিটে তাকে নিয়ে এয়ার অ্যাম্বুলেন্সটি উড্ডয়নের কিছুক্ষণ পরই যান্ত্রিক ত্রুটি দেখা দিলে আবার ফিরে আসে। এরপর সুবীর নন্দীকে আবার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেয়া হয়। সুবীর নন্দীর জামাতা ড. রাজেশ শিকদার এ কথা জানিয়ে গণমাধ্যমকে বলেন, মঙ্গলবার দুপুরের পর আবার তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেয়া হবে। সুবীর নন্দীকে নেয়ার জন্য সিঙ্গাপুর থেকে এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় আসে সোমবার রাত আটটায়। সুবীর নন্দীর চিকিৎসার বিষয়টি সমন্বয় করছেন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জাতীয় সমন্বয়ক সামন্ত লাল সেন। তিনি জানান, বরেণ্য এই সংগীতশিল্পীকে দ্রুত সিঙ্গাপুরে নেয়ার জন্য নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার দুপুরে গণভবনে তার সঙ্গে সাক্ষাৎ করেন সামন্ত লাল সেন। তিনি বলেন, সুবীর নন্দীর চিকিৎসা বিষয়ে প্রধানমন্ত্রী মন দিয়ে সব শুনেছেন। এরপর তিনি সুবীর নন্দীকে দ্রুত সিঙ্গাপুরে নিয়ে যাওয়ার জন্য নির্দেশ দেন। তার চিকিৎসার সব দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে সুবীর নন্দীর চিকিৎসার ব্যাপারে সবুজ সংকেত পাওয়ার পরই তাকে সিঙ্গাপুরে নেয়ার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত গৃহিত হয়। সিঙ্গাপুরে এই হাসপাতালেই তার চিকিৎসা হবে। গত ১৪ই এপ্রিল পহেলা বৈশাখের রাতে পরিবারের সদস্যদের সঙ্গে সিলেট থেকে ঢাকায় ফেরার পথে ট্রেনে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন একুশে পদকপ্রাপ্ত সংগীতশিল্পী সুবীর নন্দী। রাতেই তাকে রাজধানীর সিএমএইচে নেয়া হয়। হাসপাতালটির জরুরি বিভাগে থাকতেই তার হার্ট অ্যাটাক হয়। এরপর তাকে দ্রুত লাইফ সাপোর্ট দেয়া হয়। সুবীর নন্দী দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, কিডনি ও হার্টের অসুখে ভুগছেন। উল্লেখ্য, ৪০ বছরের দীর্ঘ ক্যারিয়ারে আড়াই হাজারেরও বেশি গান গেয়েছেন সুবীর নন্দী।




Archives

Image
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া
Image
অসংখ্য শহিদের রক্তের বিনিময়ে ফ্যাসিস্ট সরকারকে হটানো সম্ভব হয়েছে : তথ্যমন্ত্রী
Image
বরিশালের শিক্ষা অফিসে উপ-পরিচালকের বিরুদ্ধে অভিযোগের পাহাড়
Image
বরিশালের বাকেরগঞ্জে বোমা সদৃশ বস্তুর রহস্যজনক বিস্ফোরণ, দগ্ধ ৩
Image
গরমে বিদ্যুতের হাহাকার, দিনে ২০-২৫ বার লোডশেডিং