Current Bangladesh Time
রবিবার অক্টোবর ২৫, ২০২৬ ৮:০৫ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ভারতে নিষিদ্ধ হলো ‘জনসন অ্যান্ড জনসন বেবি শ্যাম্পু’! 
Monday April 29, 2019 , 9:59 pm
Print this E-mail this

ভারতে নিষিদ্ধ হলো ‘জনসন অ্যান্ড জনসন বেবি শ্যাম্পু’!


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ভারতে নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক প্রতিষ্ঠান ‘জনসন অ্যান্ড জনসন বেবি শ্যাম্পু’। সম্প্রতি শ্যাম্পুটির গুণগত মান পরীক্ষায় ক্ষতিকর ফর্মালডিহাইড-এর অস্তিত্ব পাওয়া যায়। এরপরই ভারতের সব রাজ্যের মুখ্যসচিবদের কাছে এটি নিষিদ্ধের নির্দেশনা পাঠিয়েছে ন্যাশনাল কমিশন ফর প্রটেকশন অব চাইল্ড রাইট (এনসিপিসিআর)। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম-জি নিউজ। সম্প্রতি রাজস্থানের ড্রাগস কন্ট্রোল অর্গানাইজেশন নমুনা পরীক্ষা করে জানায়, শ্যাম্পুটি একেবারেই নিরাপদ নয়। এটি ব্যবহারে শিশুর ক্যান্সার পর্যন্ত হতে পারে। এছাড়া এ শ্যাম্পুর নমুনায় ক্ষতিকর ফর্মালডিহাইড মিলেছে। কাজেই পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সবকটি রাজ্যে এই পণ্য বিক্রি বন্ধ রাখতে হবে। রাজস্থান, মধ্যপ্রদেশ, ঝাড়খন্ড, আসাম, অন্ধ্রপ্রদেশ-এই পাঁচটি রাজ্যের সমঝোতায় ১৫ এপ্রিল একটি শুনানি হয়। এরপরই এ সিদ্ধান্ত নেয় এনসিপিসিআর। যত দ্রুত সম্ভব রাজস্থানের সংশ্লিষ্ট দফতরকে নমুনা পরীক্ষার রিপোর্ট পাঠানোরও নির্দেশ দিয়েছে প্রতিষ্ঠানটি। প্রস্তুতকারক সংস্থার দাবি, জনসন অ্যান্ড জনসন বেবি শ্যাম্পু পুরোপুরি নিরপদ। যাবতীয় নিয়ম মেনেই এটি তৈরি করা হয়েছে।




Archives

Image
বরিশাল তরুণ সাংবাদিক ঐক্য পরিষদের কমিটি গঠন
Image
নাজমুল হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ
Image
আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি
Image
মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নিরসনে পুলিশের সাঁড়াশি অভিযান
Image
বরিশাল প্রেসক্লাব মিলনায়তনের সংস্কার ও পুনর্বাসন কাজের উদ্বোধন