Current Bangladesh Time
বুধবার অক্টোবর ২৮, ২০২৬ ৫:২১ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে পাঁচ লাখ চিংড়ির রেণুপোনাসহ আটক ৫ 
Monday April 29, 2019 , 8:20 pm
Print this E-mail this

বরিশালে পাঁচ লাখ চিংড়ির রেণুপোনাসহ আটক ৫


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল শহরে অভিযান চা‌লিয়ে পাঁচ লাখ চিংড়ির রেণুপোনাসহ পাঁচজনকে আটক করা হয়েছে। সোমবার সকালে শহরের সিঅ্যান্ডবি‌ রোডের চৌমাথা এলাকায় কোতোয়া‌লি থানা পু‌লিশ ও মৎস্য অধিদপ্তর ব‌রিশাল কার্যালয় যৌথভাবে এ অভিযান প‌রিচালনা করে। এ ব্যাপারে জেলা মৎস্য অ‌ফিসের কর্মকর্তা (হিলসা) বিমল চন্দ্র দাস জানান, ট্রাকযোগে গলা‌চিপা থেকে বাগদা ও গলদা চিংড়ির রেণুপোনাগুলো খুলনার উদ্দেশে নিয়ে যাওয়া হ‌চ্ছিল। গোপন সংবাদের ভি‌ত্তিতে সকালে ট্রাকসহ রেণুপোনাগুলো চৌমাথা এলাকা থেকে জব্দ করা হয়। পাশাপা‌শি রেণুপোনা পাচারের সঙ্গে জ‌ড়িত পাঁচজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।




Archives

Image
বরিশাল তরুণ সাংবাদিক ঐক্য পরিষদের কমিটি গঠন
Image
নাজমুল হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ
Image
আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি
Image
মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নিরসনে পুলিশের সাঁড়াশি অভিযান
Image
বরিশাল প্রেসক্লাব মিলনায়তনের সংস্কার ও পুনর্বাসন কাজের উদ্বোধন